হেফাজতের সন্ত্রাস–নৈরাজ্যের বিরুদ্ধে ভৈরব উপজেলা আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলোর প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেল ৩টায় ভৈরব বাসস্ট্যান্ড এলাকার দুর্জয় মোড়ে পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম বাকী বিল্লার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশে আসাকে কেন্দ্র করে হেফাজত সারাদেশে সন্ত্রাস–নৈরাজ্য চালিয়ে দেশের শত শত কোটি টাকার সম্পদ ধ্বংস করেছে। ইসলাম কখনও সন্ত্রাস–নৈরাজ্য করতে বলেনি। মূলত তারা মোদির নাম ভাঙ্গিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে। ভবিষ্যতে এ ধরনের সন্ত্রাস নৈরাজ্যের সৃষ্টি করলে হেফাজতকে ছাড় দেয়া হবে না বলে হুসিয়ারী দেন। আগামী শুক্রবার হেফাজত বিক্ষোভ মিছিলের নামে ভৈরবে নৈরাজ্যের সৃষ্টি করলে তাদেরকে সমীচিন জবাব দেওয়া হবে।
সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর, শেফাত উল্লাহ, খলিলুর রহমান, আবুল বাশার, খলিলুর রহমান লিমন, ইকবাল হোসেন, অরুন আল আজাদ, আল-আমিন সৈকত প্রমূখ।

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে