Ajker Patrika

বগুড়ায় বাড়ির সামনে থেকে ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধি
বগুড়ায় বাড়ির সামনে থেকে ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার
ঘটনাস্থলে লোকজনের ভিড়। ছবি:আজকের পত্রিকা

বগুড়ার গাবতলীতে সাইফুল ইসলাম (৪০) নামের এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে নিজ বাড়ির সামনের জমি থেকে লাশটি উদ্ধার করা হয়। ব্যবসা নিয়ে কোনো দ্বন্দ্বের কারণে এই হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

নিহত সাইফুল ইসলাম উপজেলার সোন্দাবাড়ী পূর্বপাড়া এলাকার জামাল উদ্দিনের ছেলে। তিনি ট্রাকের ব্যবসা করতেন।

নিহত ব্যক্তির মেয়ে সাদিয়া আকতার বলেন, ‘আমার বাবা প্রতিদিন গভীর রাতে বাড়ি ফেরেন। কিন্তু গতকাল রাতে বাড়ি ফেরেননি। ভোর হয়ে গেলেও তাঁর কোনো খবর পাওয়া যায়নি। মোবাইল ফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি। পরে ভোরের দিকে আমাদের বাড়ির সামনে ঘাসের জমি থেকে বাবার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।’

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, ট্রাকের মালিক সাইফুল ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর গলাকাটা ছাড়াও মাথাসহ শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত