
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ছাত্রীদের কুপ্রস্তাব ও উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ইউসুফ আলী খান (৬০) নামে সাবেক এক সেনাসদস্যকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক দর্জির বিরুদ্ধে।
আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের রাজাপুর ক্যালিকো কটন মিলের সামনে ডা. ইয়াজ উদ্দিন খাঁ সুপার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ইউসুফ আলী খান পাবনা সদর উপজেলার রাজাপুর এলাকার বাসিন্দা। এ ঘটনায় তিনি পাবনা থানায় সেলিম হোসেন ওরফে দর্জি সেলিমের (৫৫) বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, রাজাপুর ক্যালিকো কটন মিলের সামনে ইউসুফ আলী খানের একটি মুদি দোকান রয়েছে। দোকানের পেছনের বসতবাড়িতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রী ভাড়া থাকেন। তাঁর পাশের দোকানে দর্জির কাজ করেন সেলিম হোসেন।
দীর্ঘদিন ধরে সেলিম ওই ছাত্রীদের বিভিন্ন ধরনের কুপ্রস্তাব ও অশালীন কথা বলে উত্ত্যক্ত করে আসছিলেন। এ কারণে কয়েকজন ছাত্রী মেস ছেড়ে অন্যত্র চলে যান। বিষয়টি জানার পর ইউসুফ আলী খান সেলিমকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে সেলিম তাঁকে হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, আজ মঙ্গলবার বিকেলে ইউসুফ আলী খানের দোকানের সামনে এসে তাঁকে গালিগালাজ করেন দর্জি সেলিম। এর প্রতিবাদ করলে একপর্যায়ে হাতে থাকা লোহার রড দিয়ে ইউসুফের মাথায় আঘাত করেন সেলিম। এতে ইউসুফ মাটিতে লুটিয়ে পড়লে তাঁকে এলোপাতাড়ি মারধর করা হয়। এ সময় ইউসুফের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে সেলিম তাঁকে প্রাণনাশের হুমকি দিয়ে সটকে পড়েন। পরে আহত ইউসুফকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
উত্ত্যক্তের শিকার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী বলেন, দীর্ঘদিন ধরে দর্জি সেলিম আমাদের নানাভাবে উত্ত্যক্ত করে আসছেন। মেস থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ে যাওয়া-আসার সময় তিনি আমাদের ডাক দিয়ে অশ্লীল ভাষায় কথা বলেন এবং বিভিন্ন ধরনের অশালীন অঙ্গভঙ্গি করেন। তাঁর এসব আচরণে আমরা আতঙ্ক ও অস্বস্তির মধ্যে চলাফেরা করি। এ কারণে আমাদের বেশ কয়েকজন বান্ধবী মেস ছেড়ে অন্যত্র চলে গেছেন।
অভিযোগের বিষয়ে জানতে সেলিম হোসেনের সঙ্গে মুঠোফোনে বারবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী লিখিত অভিযোগও দিয়েছেন। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নুরবাগ পুলিশ ফাঁড়ির গলিতে একটি মসজিদের সামনের নিজেদের দোতলা বাড়িতে থাকেন। রাতে বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন জালাল। এ সময় পাশের ভবনের কোনো একটি ফ্লোর থেকে গ্যাস সিলিন্ডার তাঁর মাথার ওপর পড়ে। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন জালাল। এরপর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন...
৩৯ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের পাশের রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার পর এই ককটেল ফোটায় বলে জানা গেছে। জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীস পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ততার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পরিবারের অভিযোগ, জমি-সংক্রান্ত একটি অভিযোগের তদন্তে গিয়ে ২ লাখ টাকা দাবি করে। সেই টাকা না পেয়ে ওই বিএনপি নেতাকে কঠিন মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হচ্ছিল। অব
১ ঘণ্টা আগে
ঝালকাঠির রাজাপুরে পারিবারিক কলহের পর কামাল হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে