Ajker Patrika

মধুপুরে চোর সন্দেহে শিশুকে বেঁধে নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার ১

টাঙ্গাইল প্রতিনিধি 
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ২১: ৪৩
মধুপুরে চোর সন্দেহে শিশুকে বেঁধে নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার ১
অভিযুক্ত মফেজ উদ্দিন। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মধুপুরে চোর সন্দেহে জিহাদ (৮) নামের এক শিশুকে খুঁটি ও চৌকির পায়ার সঙ্গে বেঁধে মারধরের অভিযোগে মফেজ উদ্দিন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে মধুপুর থানা-পুলিশের উপপরিদর্শক কামরুল ইসলাম তাঁকে গ্রেপ্তার করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার সন্ধ্যায় মধুপুর উপজেলার বেরীবাইদ ইউনিয়নের গুবুদিয়া গফুর বাসস্ট্যান্ড এলাকায় জিহাদকে ডেকে নেন মফেজ উদ্দিন। পরে ৫০ হাজার টাকা চুরির অভিযোগ এনে তাকে ঘরের চৌকির পায়া ও খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়।

নির্যাতনের পর জিহাদ অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

পরে জিহাদের নানা মফিজুল ইসলাম বাদী হয়ে মধুপুর থানায় মামলা করেন।

মফিজুল ইসলাম জানান, জিহাদের মা-বাবার অবর্তমানে তাঁরাই গত ছয় বছর ধরে শিশুটিকে লালন-পালন করছেন। জিহাদ গুবুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক বলেন, শিশু নির্যাতনের অভিযোগে মফেজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত