
নরসিংদীর রায়পুরায় ম্যারাথনে অংশ নিয়েছেন ৭৪ বছর বয়সী খবির উদ্দিন খান। গোপালগঞ্জের সন্তান ও সোয়ান গ্রুপের চেয়ারম্যান তিনি। বয়সকে হার মানিয়ে ৪২ কিলোমিটার দৌড় সফলভাবে শেষ করেন তিনি। তাঁর মতে, দৌড়ালে স্বাস্থ্য ও মন ভালো থাকে, কাজেও মনোযোগ বাড়ে।
রায়পুরা ম্যারাথনের আয়োজক ও রানার্স কমিউনিটির পরিচালক সবুজ শিকদার বলেন, ‘ম্যারাথনে খবির উদ্দিন খানের অংশগ্রহণ আমাদের সবার জন্য অনুপ্রেরণা।’
আজ শুক্রবার ভোরে নরসিংদীর রায়পুরায় অনুষ্ঠিত ‘রায়পুরা ম্যারাথন ২০২৬’-এ অংশ নেন খবির উদ্দিন খান। উপজেলা প্রশাসন ও রায়পুরা রানার্স কমিউনিটির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই ম্যারাথনে দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রায় এক হাজার দৌড়বিদ অংশ নেন। তাঁদের সঙ্গে ৪২ কিলোমিটারের দীর্ঘ পথ পাড়ি দিয়ে নিজের সক্ষমতার প্রমাণ দেন তিনি।
আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, চারটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ৪২ কিলোমিটারে ২৭০ জন, ২৫ কিলোমিটারে ২০০ জন, ১০ কিলোমিটারে ৪০০ জন এবং শিশুদের এক কিলোমিটার দৌড়ে ১৩০ জন অংশ নেন। সব মিলিয়ে এক হাজার নারী-পুরুষ ও শিশু এই আয়োজনে যুক্ত হন।

মৌলভীবাজারের বড়লেখায় মেয়ের শ্বশুরবাড়ির পারিবারিক বিরোধ মীমাংসা করতে গিয়ে খুন হয়েছেন আব্দুর রহমান (৬৮) নামের এক বৃদ্ধ। আজ বৃহস্পতিবার রাতে উপজেলার গল্লাসাঙ্গন গ্রামের ছাতুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান বিয়ানীবাজার উপজেলার মাথিউরা আরেঙ্গাবাদ গ্রামের হাজী ইসরাক আলীর ছেলে।
২ ঘণ্টা আগে
একজন অপরাধী গ্রেপ্তার হওয়ার পরে সে বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দিয়ে থাকে নিজেকে বাঁচানোর জন্য। দুই-একজন স্লোগান দিচ্ছিল তারা “জিয়ার সৈনিক” বলে। তো এগুলো স্লোগান দিয়ে এখানকার কর্মকর্তার সঙ্গে পরিচয় আছে, এই সমস্ত পরিচয়...
২ ঘণ্টা আগে
পঞ্চগড়ে এক তরুণীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ভারতের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর দিকে, ওই তরুণী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মারধর, আটকে রাখা ও মুক্তিপণ দাবির অভিযোগে পাল্টা মামলা করেছেন ওই যুবক।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের পটিয়ায় মহাসড়ক পার হওয়ার সময় লেগুনার ধাক্কায় তাসপিয়া (৮) নামের এক শিশু নিহত হয়েছে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে লেগুনাটি উল্টে গিয়ে আরও তিনজন আহত হন...
৩ ঘণ্টা আগে