
চুয়াডাঙ্গায় যাত্রীবাহী পূর্বাশা পরিবহনের বাসে অভিযান চালিয়ে ২ হাজার ৬৫০ পিস ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেনকে (৪৫) আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আজ শনিবার দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা পৌর বাস টার্মিনালে এ অভিযান চালানো হয়।
আটক দেলোয়ার হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবি পাড়ার মৃত ইসমাইল হোসেনের ছেলে। তিনি আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও আলমডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উপপরিচালক রফিকুল ইসলাম আজ রাত ৮টার দিকে এক বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা শহরের বাস টার্মিনালসংলগ্ন ভাই ভাই হোটেলের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী পূর্বাশা পরিবহনের একটি বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। বাসটির নম্বর: ঢাকা মেট্রো-ব ১৫-২৪১০।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাসের যাত্রী দেলোয়ার হোসেনের কাছে থাকা একটি ব্যাগ থেকে ২ হাজার ৬৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় দেলোয়ার হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করা হয়েছে। পরে আজ সন্ধ্যায় তাঁকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ রহমান বলেন, ‘ওই নেতার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আগামীকাল তাঁকে আদালতে সোপর্দ করা হবে।’

রাজধানীর আজিমপুরে ভিআইপি নামে একটি বাসে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে আমিনুল ইসলাম শাওন (৪০) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে লালবাগ থানার আজিমপুর মেটানির ওভারব্রিজের নিচে এ ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
রাজধানীর হাইকোর্টের সামনের সড়ক ও মৎস্য ভবন মোড়ে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ রোববার বেলা দেড়টার দিকে পরপর বিস্ফোরণ দুটি ঘটে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী শহিদুল ইসলাম।
৪ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশিদের ইজারা দিলে দেশের কতটুকু লাভ কিংবা কি কি ক্ষতি হতে পারে, তা জনগণের কাছে স্পষ্ট করার দাবি জানিয়েছে বন্দর রক্ষা কমিটি। এনসিটি ইজারা নিয়ে জাতীয় সংলাপের দাবিও জানিয়েছেন সংগঠনটির নেতারা।
৬ মিনিট আগে
পাবনায় শিশু হত্যার বিচার দ্রুত সম্পন্ন এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী ও নিহত শিশুর সহপাঠীরা। আজ রোববার সকালে পাবনা জেলা পরিষদের সামনে এ মানববন্ধন হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি আদালত এলাকাসহ আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
৮ মিনিট আগে