পটুয়াখালীর মির্জাগঞ্জে ইয়াবাসহ মো. আবুল বাশার (৩০) নামের এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল সোমবার রাতে উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের দক্ষিণ গাবুয়া গ্রামে তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
আবুল বাশার ওই এলাকার আব্দুর রহিমের ছেলে। তিনি কাকড়াবুনিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী এবং ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মো. রাকিবুল ইসলাম রাসেল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাশারের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে ২৫টি ইয়াবা উদ্ধার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। উদ্ধার করা ইয়াবাসহ আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়েছে।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আজ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

যাদের রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে, ঘরবাড়ি মেরামত করা প্রয়োজন, গবাদিপশুর ক্ষতি, ফসলাদি নষ্ট হয়েছে, আমরা পুষিয়ে দিতে চাই। যাতে সবাই স্বাভাবিক জীবনে ফিরতে পারে। এটি আমাদের রাজনৈতিক অঙ্গীকার, এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের অঙ্গীকার।
৯ মিনিট আগে
টানা কয়েক দিনের বর্ষণে গাইবান্ধার সুন্দরগঞ্জে এলজিইডি নির্মিত মওলানা ভাসানী সেতুর সংযোগ সড়কের একাংশে ধস দেখা দিয়েছে। সড়কে বড় গর্ত তৈরি হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। কর্তৃপক্ষ বলছে, দ্রুত স্থায়ী মেরামতের কাজ করা হবে।
১২ মিনিট আগে
উত্তরা ব্যাংক কর্মকর্তা আরিফুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে কুমিল্লা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি হয়।
২২ মিনিট আগে
রাজধানীর তেজগাঁও বেগুনবাড়ি এলাকায় অটোরিকশার ধাক্কায় নওরীন নামে তিন বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বেগুনবাড়ি মসজিদ মার্কেটের পাশে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে...
২৬ মিনিট আগে