
রংপুরের পীরগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয়ে ভোটার হতে এসে শওকত (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে তাঁকে আটক করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি টেকনাফের বাসিন্দা।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, শওকত পীরগঞ্জ উপজেলার পাঁচগাছি ইউনিয়নের জাহাঙ্গীরাবাদ গ্রামের বাসিন্দা পরিচয়ে ভোটার হওয়ার জন্য নির্বাচন কার্যালয়ে আসেন। এ সময় তিনি ওই ইউনিয়নের নাগরিকত্ব সনদ, জন্মনিবন্ধনসহ বিভিন্ন কাগজপত্র দাখিল করেন। তবে যাচাই-বাছাইয়ের সময় তাঁর পরিচয় ও কথাবার্তায় অসংগতি ধরা পড়ে। পরে বিষয়টি সন্দেহজনক মনে হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদে শওকত জানান, টেকনাফ থেকে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে তিনি পীরগঞ্জে আসেন। ওই ব্যক্তি তাঁকে পীরগঞ্জের নাগরিক বানিয়ে বিদেশে পাঠানোর কথা বলেছিলেন। পীরগঞ্জে আসার পর ওই ব্যক্তি তাঁকে উপজেলা নির্বাচন কার্যালয়ে প্রবেশ করিয়ে দিয়ে চলে যান। যাওয়ার সময় তাঁর মোবাইল ফোন থেকে নিজের ব্যবহৃত নম্বরটিও মুছে দেন। ফলে ওই ব্যক্তির নাম-পরিচয় বা ঠিকানা সম্পর্কে তিনি কিছু বলতে পারেননি।
এদিকে পাঁচগাছি ইউনিয়নের নামে তৈরি করা কাগজপত্রের সত্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। পাঁচগাছি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সুলতান মণ্ডল বলেন, শওকতের দেখানো কাগজপত্র তাদের ইউনিয়ন থেকে দেওয়া হয়নি। এসব কাগজে তাঁর স্বাক্ষর ও ইউনিয়নের সিল জাল করা হয়েছে।
পীরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আজিজার রহমান বলেন, তাঁকে দেখে আমাদের সন্দেহ হয়েছিল। পরবর্তীতে তাঁর কথাবার্তা শুনে আমাদের সন্দেহ আরও বাড়ে। একপর্যায়ে তাঁকে জাতীয় সংগীত বলতে বলা হলে তিনি তা বলতে পারেননি। তখন তাঁর নাগরিকত্ব নিয়ে আমাদের সন্দেহ আরও জোরালো হয় এবং তিনি রোহিঙ্গা হতে পারেন বলে ধারণা করি। পরে জিজ্ঞাসাবাদে তাঁর বক্তব্যেও বিষয়টি উঠে আসে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। নির্বাচন অফিস থেকে অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

গতকাল দুপুর একটার দিকে পেয়ারা দেওয়ার কথা বলে নিজ বাড়ির সামনে থেকে শিশুটিকে ডেকে নেয় ওই কিশোর। পরে স্থানীয় একটি ভবনের পেছনের ফাঁকা জায়গায় নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়। শিশুটি কিছু সময় পর বাড়িতে গেলে গোসলের সময় তার মা বিষয়টি বুঝতে পারেন। পরে সে বিষয়টি তার পরিবারকে জানায়।
১৪ মিনিট আগে
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. সাজ্জাদুর রহমান বলেছেন, ‘মানুষের মধ্যে অসহিষ্ণুতা সৃষ্টি হয়েছে। এই অবস্থার পরিবর্তন করতে হবে। পুলিশকে সহযোগিতা করতে হবে। রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না। অসহিষ্ণুতা এক দিনে হয়নি। আগে এমন ছিল না। যারা করছে, তাদের একটা উদ্দেশ্য আছে।
২৬ মিনিট আগে
চাঁদপুরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়া চানাচুর ও আচার উৎপাদন, মোড়কজাত এবং বাজারজাত করার দায়ে ‘আল মদিনা ফুড প্রোডাক্টস’ নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা এবং মালিক মো. শুক্কুরকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
৪৩ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নরসিয়া গ্রামে একটি বাড়িতে মজুত করে রাখা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সোমবার সন্ধ্যার দিকে একের পর এক বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে বাড়িটির দেয়াল, টিনের চালাসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
১ ঘণ্টা আগে