
গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রে ভোট দিতে গিয়ে নারী ভোটারদের অনেকেরই তালিকায় নাম না পাওয়ার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার রাজশাহীর কাজলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এই অভিযোগ উঠেছে।
জানা গেছে, এই কেন্দ্রে চর কাজলা ও কাজলা সিটি এলাকার ভোটাররা ভোট দিতে পারবেন। তবে কেন্দ্রে গিয়ে চর কাজলার পুরুষ ভোটার ভোট দিতে পারলেও নারী ভোটাররা তালিকায় তাদের নাম পাচ্ছে না।
ভুক্তভোগী এক নারী ভোটার জানান, তিনি দুইবার ভেতরে গিয়ে। কিন্তু তালিকায় নাম পাচ্ছেন না।
তবে দায়িত্বরত প্রিসাইডিং অফিসার ময়নুল ইসলাম বলেন, ‘ভেতরে দায়িত্বরতদের সঙ্গে আমি কথা বলেছি। তারা জানিয়েছে তালিকায় অনেকের নাম ভুল থাকায় তারা ভোট নিচ্ছেন না।’
এর আগে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে এই কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটাররা দীর্ঘ অলাইনে দাড়িয়ে ভোট দিতে দেখা গেছে। এই কেন্দ্রে ১১ টি ব্যুতে মোট পাঁচ হাজার ৯৭১ ভোটার ভোট দিতে পারবেন।

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলছে। সুষ্ঠু ও ষড়যন্ত্রমুক্ত পরিবেশ বজায় থাকলে জয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। পাশাপাশি মোহাম্মদ তাহের বলেন,
১২ মিনিট আগে
ভোলা-২ আসনে একটি ভোটকেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্টদের আটকে রাখার অভিযোগ করেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. ফজলুল করিম। এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন তিনি।
১৫ মিনিট আগে
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের ১৩৫টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্ধারিত সময় সকাল সাড়ে ৭টা থেকেই ভোটাররা কেন্দ্রে আসতে শুরু করেন। তবে আসনটির কেন্দ্রগুলোতে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী দল বিএনপি ও জামায়াতে ইসলামী ছাড়া অন্য কোনো
১৯ মিনিট আগে
মুন্সিগঞ্জের চরাঞ্চলের একটি ভোটকেন্দ্র এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি গুরুচরণ উচ্চবিদ্যালয় কেন্দ্র এলাকায় এই ঘটনা ঘটে।
২২ মিনিট আগে