
টাঙ্গাইলের ধনবাড়ীতে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন আরোহী নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।
আজ সোমবার দুপুরে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের বাঘিল-নেকিবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, জামালপুর থেকে মধুপুরগামী একটি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা বিনিময় পরিবহনের একটি বাস চাপা দেয়। এতে রিকশাটি দুমড়েমুচড়ে চার আরোহীর মধ্যে একজন ঘটনাস্থলেই নিহত হন।
আহত তিনজনকে উদ্ধার করে তাঁদের মধ্যে একজনকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দুজনকে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে ধনবাড়ী ও মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করে মারা যান। আহত একজন ধনবাড়ীতে চিকিৎসাধীন রয়েছেন।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল্লাহ আজকের পত্রিকাকে জানান, দুর্ঘটনায় নিহত তিন ও আহত একজনের পরিচয় জানার চেষ্টা চলছে। পরিচয় জানার পর স্বজনদের ডেকে এনে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

শুক্রবার বিকেলে শিশুটিকে খালি ঘরে রেখে তার মা বাড়ির সামনের মাঠ থেকে ছাগল আনতে গিয়েছিলেন। কিছু সময় পর ঘরে এসে দেখেন মেয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলছে, আর তার নিম্নাঙ্গ থেকে রক্ত ঝরছে। মায়ের চিৎকারে আশপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
৫ মিনিট আগে
মামলার আসামি সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার ও হাবিবুর রহমানকে ধিক্কার জানিয়ে ইমতিয়াজ বলেন, ‘আমার মাসুম বাচ্চাকে দুধ খাওয়া থেকেও তোমরা বঞ্চিত করেছ। আমার স্ত্রী ওই চেয়ারে বসে এক দিনও শান্তি পায়নি।’
৪০ মিনিট আগে
ঈদের পর আলোচনার মাধ্যমে নির্ধারণ হবে সংগঠনের নাম, আহ্বায়ক কমিটি— যার মাধ্যমে ঢাকায় বসবাসরত মিরসরাই উপজেলার মানুষদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে এবং এলাকার সার্বিক উন্নয়ন ও কল্যাণে একসঙ্গে কাজ করবে।
১ ঘণ্টা আগে
স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার সময় আলম তাজ একা ছিলেন। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। তাঁর শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করার ফলে মুখমণ্ডল থেঁতলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি লোহার তৈরি শাবল জব্দ করেছে।
১ ঘণ্টা আগে