
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহার, মাসিক মিটার ও ডিমান্ড চার্জ বাতিল, ভুতুড়ে বিল বন্ধ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি পালন করেছে ১১ দলীয় ঐক্য।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পৌরশহরের দরগা রোডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে বলা হয়, সম্প্রতি গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। মাসিক ডিমান্ড চার্জ, মিটার চার্জ ও ভুতুড়ে বিলের কারণে গ্রাহকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হচ্ছে। জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রভাবে কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য ও পরিবহনসহ বিভিন্ন খাতের উৎপাদন ব্যয় বেড়েছে। এর প্রভাব পড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও। এতে সীমিত আয়ের মানুষ, শ্রমজীবী, নিম্ন ও মধ্যবিত্ত পরিবার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
স্মারকলিপিতে গ্যাস ও বিদ্যুতের বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহার, জ্বালানি খাতে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করা, জনবান্ধব জ্বালানি নীতি প্রণয়ন, জনগণের মতামত ছাড়া জনস্বার্থবিরোধী মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত না নেওয়া, মাসিক মিটার ও ডিমান্ড চার্জ বাতিল এবং ভুতুড়ে বিল রোধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
স্মারকলিপি দেওয়ার পর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় সরকারের উচিত গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা এবং জনস্বার্থে উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা।
এ সময় জেলা জামায়াত ও ১১ দলীয় ঐক্যের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

রাজধানীর বনানী এলাকায় ক্রেতা সেজে স্বর্ণালংকার কেনার সময় ৫৭ লাখ ৫ হাজার টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বনানী থানা-পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. রুবেল আহম্মেদ ফকির...
২ ঘণ্টা আগে
নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের বাখরনগর বাজারে সুমন মিয়া (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত সুমন মিয়া বাখরনগর গ্রামের আব্দুল বাতেন মিয়ার ছেলে।
২ ঘণ্টা আগে
কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুল্লাহ আল নোমান (৪০) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ বিকেলে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী উপজেলার চড়াইকোল রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
বছর দেড়েক আগে উম্মির বিয়ে হয়। আজ তার সমাজবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা ছিল। কিন্তু সকালের দিকে তার প্রসবব্যথা শুরু হয়। পরে স্বজনেরা হাসপাতালে নিয়ে যান। সেখানে সে সন্তান প্রসব করে। পরে দুপুরের দিকে সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয়ের কেন্দ্রসচিবকে বিষয়টি জানায় এবং শারীরিক অসুস্থতা নিয়েই সে পরীক্ষায় অংশ নেয়।
২ ঘণ্টা আগে