Ajker Patrika

নোয়াখালীতে নগদ টাকাসহ ৩ জুয়াড়ি আটক

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে নগদ টাকাসহ ৩ জুয়াড়ি আটক
নগদ টাকাসহ ৩ জুয়াড়িকে আটক করে গোয়েন্দা পুলিশ। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালী পৌরসভার মহব্বতপুর এলাকায় অভিযান চালিয়ে তিন জুয়াড়িকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে জুয়া খেলার বিভিন্ন সামগ্রী ও নগদ ৬২ হাজার ৮৫০ টাকা জব্দ করা হয়। আজ রোববার দুপুরে কালিতারা বাজারের একটি মাছ বিক্রির ঘর থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন নোয়াখালী ইউনিয়নের শল্যাঘটাইয়া নজির সরদার বাড়ির নজির আহম্মদের ছেলে দেলোয়ার হোসেন শিপন, নোয়াখালী পৌরসভার মহব্বতপুর এলাকার আব্দুল হকের ছেলে আতিকুর রহমান টিপু ও কবিরহাট উপজেলার সোন্দলপুর ইউনিয়নের পূর্ব রাজুরগাঁও গ্রামের মোজাফফর আহম্মদের ছেলে জালাল উদ্দিন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড মহব্বতপুর এলাকার কালিতারা বাজারের একটি মাছ বিক্রির ঘরে অভিযান চালানো হয়। এ সময় জুয়া খেলা অবস্থায় তিনজনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ জুয়া খেলার সামগ্রী ও নগদ টাকা জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহি উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, শিক্ষক ও বন্ধু পুলিশ হেফাজতে

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনার আড়ালে ঢাকাকে কী বার্তা দিল দিল্লি

হোয়াইট হাউসের ডিনারে হামলা: মেধাবী প্রকৌশলী ও উদ্ভাবক অ্যালেন কেন অস্ত্র তুলে নিলেন

ট্রাম্পের অনুষ্ঠানে গুলি: আটক যুবক সম্পর্কে যা জানা গেল

গুরুকে হত্যার পরিকল্পনা ফাঁস, শিষ্য রকি প্রকাশ্যে খুন: বগুড়ায় সন্ত্রাসী চক্রের দ্বন্দ্ব ভয়ংকর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত