Ajker Patrika

ব্লাড ক্যানসারে আক্রান্ত ফারাতুল কি থেমে যাবে?

আজকের পত্রিকা ডেস্ক­
ব্লাড ক্যানসারে আক্রান্ত ফারাতুল কি থেমে যাবে?
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ফারাতুল মাহমুদ হাসান। ছবি: সংগৃহীত

ফারাতুল মাহমুদ হাসান মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। ব্লাড ক্যানসারে আক্রান্ত সে। প্রতি মাসে তার চিকিৎসায় প্রয়োজন কয়েক ব্যাগ রক্ত এবং নানা ধরনের ওষুধ; যার খরচ প্রায় লাখ টাকা।

ফারাতুলের বাবা মো. সাদেকুল ইসলাম জানিয়েছেন, সাত বছর ধরে অসুস্থ ফারাতুল। এই সময়ে ছেলের চিকিৎসায় দুই কোটি টাকার বেশি খরচ হয়েছে। ছেলের চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে তিনি এখন প্রায় নিঃস্ব। এর মধ্যে চিকিৎসকেরা জানিয়েছেন, ফারাতুলের অস্থিমজ্জা প্রতিস্থাপন (বোনম্যারো ট্রান্সপ্লান্ট) করতে হবে। এ জন্য প্রয়োজন প্রায় ৫০ লাখ টাকা।

সাদেকুল ইসলাম বলেন, এত টাকা জোগাড় করা তাঁর পক্ষে সম্ভব নয়। এ জন্য সমাজের বিত্তবানদের প্রতি মানবিক দিক বিবেচনায় সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি।

সাহায্য পাঠানোর ঠিকানা: মো. সাদেকুল ইসলাম, হিসাব নম্বর ২০৫০২২৬০২০১২৫১১০৮, ইসলামী ব্যাংক, রামপুরা শাখা।

নগদ ও বিকাশ নম্বর ০১৮৬৪২৯১৩২৭। বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত