
ময়মনসিংহ নগরীর রহমতপুর বাইপাস মোড়ে আজহার ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ তোফাজ্জল হোসেন (৪৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একে একে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে।
পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পাগল প্রায় স্বজনেরা। এদিকে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত লড়ি থেকে এখনও গ্যাস বের হওয়ায় ফিলিং স্টেশনের সামনের সড়ক দিয়ে বন্ধ রয়েছে যান চলাচল।
নিহত তোফাজ্জল হোসেন রহমতপুর বাইপাস এলাকায় আজহার ফিলিং স্টেশনে ইলেক্ট্রিক মিস্ত্রী হিসেবে কাজ করতেন। তিনি নগরের নিজকল্পা গ্রামের আবদুস সালামের ছেলে।
আজ বুধবার দুপুর ১২টার দিকে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তোফাজ্জল হোসেনের মৃত্যু হয়। এর আগে ঘটনাস্থলে প্রাইভেটকার চালক হিমেল মুন্সি (২৯), হাসাপতালে চিকিৎসাধীন অবস্থায় আবদুল কদ্দুস (৮৫) ও আবুল হোসেন (৪৫) মারা যান।
বর্তমানে দগ্ধ দুজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকি তিনজন আশঙ্কাজনক অবস্থায় ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হত্যা ও বিস্ফোরক আইনে মামলা
আজ বুধবার দুপুরে নিহত প্রাইভেটকারের চালক হিমেল মুন্সির মা ইয়াসমিন ওরফে হেনা বাদী হয়ে আজহার ফিলিং স্টেশনের মালিক আজহারুল ইসলামসহ ৬ জনকে আসামি কোতোয়ালী থানায় হত্যা ও বিস্ফোরক আইনে মামলা করেছেন।
বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে পাম্পের মালিক আজাহারুল ইসলাম পলাতক রয়েছেন। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ময়নাতদন্ত শেষে দুজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে অপর একজনের মরদেহ স্বজনেরা ময়নাতদন্ত ছাড়াই বাড়িতে নিয়ে দাফন করেছে।
গত সোমবার ঢাকা থেকে আনা একটি এলপিজি গ্যাসের ট্যাংক লড়ি থেকে গ্যাস নামানো হচ্ছিল। এর খানিকটা দূরেই একটি প্রাইভেটকারে গ্যাস দেওয়া হচ্ছিল। এ সময় গ্যাস লিকেজ থেকে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বেলা ২টা ৩০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ৭টি গাড়ি অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় তিনটি দোকান।

নওগাঁর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একাই হাসপাতালে এসে ভর্তি হয়েছিলেন তাহমিনা বেগম (২৫) নামের এক প্রসূতি। সেখানে তাঁর একটি সন্তান জন্ম হয়। পরে অতিরিক্ত রক্তক্ষরণে ওই নারীর মৃত্যু হয়। মায়ের মৃত্যুর পর শিশুটির সঙ্গে কোনো অভিভাবক না থাকায় বাচ্চাটি ‘বেওয়ারিশ’ (অভিভাবকহীন) বলে খবর ছড়িয়ে পড়ে।
১৪ মিনিট আগে
সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই জিন্নাত আলী বিষয়টি নিশ্চিত করে জানান, ২৮ আসামির বিরুদ্ধে দেওয়া পিবিআইয়ের অভিযোগপত্র গ্রহণ করে পলাতক ২২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে...
১৭ মিনিট আগে
নারায়ণগঞ্জে ডিউটিরত এক পুলিশ সদস্যকে কুপিয়ে পিস্তল ছিনতাইয়ের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া পিস্তল উদ্ধার করেছে জেলা পুলিশ।
১৯ মিনিট আগে
মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চে উপস্থিত জেলা প্রশাসককে (ডিসি) ইঙ্গিত করে বলেন, ‘এই কার্ডের পরিকল্পনাটাই এমন যে ডিসি সাহেবও এটি পাবেন। কারণ, উনি একজন নারী। এমনকি আমার স্ত্রীও একটি কার্ড পাবেন। হতাশ হবেন না, “ওই ক্যানে পালেন, মুই ক্যানে পানুনি” (তিনি কেন পেলেন, আমি কেন পেলাম না)—এমন ভাবার কারণ নেই।
২১ মিনিট আগে