
বরিশালে বিএনপির বিভাগীয় জনসভায় যোগ দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার দুপুর ১২টা ২৫ মিনিটে বেলস পার্কের মাঠে জনসভায় পৌঁছান তিনি। সমাবেশস্থলে নেতা-কর্মী তাঁকে স্বাগত জানান।
এর আগে দুপুর ১২টার দিকে বরিশাল স্টেডিয়ামে তারেক রহমানকে বহনকারী হেলিকপ্টারটি নামে। সেখানে দলীয় নেতা-কর্মীরা তাঁকে স্বাগত জানান। তিনি সেখান থেকে বেলস পার্কের মাঠে জনসভায় যান।
আজ বেলা ১১টা থেকে মঞ্চে নেতারা বক্তব্য শুরু করেছেন। সমাবেশে বক্তব্য দিয়েছেন প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, ধর্মবিষয়ক সস্পাদক রফিকুল ইসলাম জামাল, যুবদল কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনয়েম মুন্না। সমাবেশে উপস্থিত রয়েছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মজিবর রহমান সরওয়ার, জহির উদ্দিন স্বপন, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান প্রমুখ।

দেশের প্রখ্যাত প্রয়াত আইনজীবী অ্যাডভোকেট বদিউল আলমের জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে প্রথমবারের মতো দিনব্যাপী একটি আইন মেলা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ) ও সালমা আদিল ফাউন্ডেশনের (এসএএফ) যৌথ উদ্যোগে ‘আইনের মেলা’ শীর্ষক এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
২৫ মিনিট আগে
যশোরের বেনাপোলে মাটি খননের সময় পরিত্যক্ত বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন বালুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে।
৩২ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৫ আগস্ট-পরবর্তী একটি রাজনৈতিক দল, যাদের জনগণ চেনে গুপ্ত পরিচয়ে। আপনারা কি তাদের চেনেন? বর্তমানে এই গুপ্ত দল দেশে নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে।’
১ ঘণ্টা আগে
চট্টগ্রামে অবৈধভাবে প্রায় ৪৯ হাজার ঘনফুটের বিশাল পাহাড় কেটে বহুতল ভবন নির্মাণের অভিযাগে যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিটসহ সাতজনের বিরুদ্ধে এফআইআর নিতে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আদালত।
২ ঘণ্টা আগে