রাজধানী ঢাকার মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের সামনে মো. সোহাগ (৩৫) নামে একজনকে মাথায় পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত একজনকে আটক করেছে কোতয়ালী থানা-পুলিশ। তবে প্রাথমিকভাবে তার নাম জানাতে পারেনি পুলিশ।
প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, নিহত সোহাগ ওই এলাকার একজন ভাঙারি ব্যবসায়ী। ভাঙারি ব্যবসায় নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যার ঘটনা ঘটেছে।
ডিএমপির কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, আজ সন্ধ্যা ৬টার দিকে ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগ নামের একজনকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। ভাঙ্গারি ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলছিল। এই দ্বন্দ্বের জেরেই এই হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তিনি বলেন, ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। ঘটনার বিস্তারিত জেনে এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হবে।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, দুটি গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ফারুক (৩৬) নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী গ্রামের মানিক মিয়ার ছেলে।
৬ মিনিট আগে
পরে গাড়ির ভেতরে তাঁকে মারধর ও ভয়ভীতি প্রদর্শন করে চোখ ও হাত বেঁধে ফেলে অপহরণকারীরা। এ সময় তারা তাঁর ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে নেয় এবং বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বর জানতে চায়। অভিযোগে বলা হয়েছে, তাঁর বিকাশ অ্যাকাউন্ট থেকে ২ হাজার ৫০০ টাকা এবং মানিব্যাগে থাকা প্রায় ১৫ হাজার ৩৫০ টাকা নেওয়া হয়।
৯ মিনিট আগে
কৃষি বিভাগের প্রণোদনায় চলতি মৌসুমে ৩০ জন প্রান্তিক কৃষককে সূর্যমুখী চাষে উৎসাহিত করা হয়েছে। প্রত্যেক কৃষক পেয়েছেন ২ কেজি বীজ ও ৩০ কেজি সার। কৃষি কর্মকর্তাদের তত্ত্বাবধানে গাছ ভালোভাবে বেড়ে উঠেছে এবং বর্তমানে খেতজুড়ে সূর্যমুখীর ফুল ফুটে সৌন্দর্য ছড়াচ্ছে। বেড়েছে মৌমাছির আনাগোনা।
১১ মিনিট আগে
নওগাঁর আত্রাইয়ে নিজ বাড়িতে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীও আত্মহত্যা করেছেন। গতকাল বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে