রাজশাহীর পুঠিয়া উপজেলার রকি হত্যা মামলা তুলে নিতে বাদীপক্ষকে আসামিদের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে গত সোমবার রাজশাহী শহরে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করা হয়েছে। এ ছাড়া আগের দিন সোমবার এ ব্যাপারে জেলার পুলিশ সুপারের কাছে একটি অভিযোগ করা হয়েছে।
এর আগে পূর্ব শত্রুতার জের ধরে ২০১৮ সালের জুন মাসে কৈ পুকুরিয়া গ্রামের কিশোর রকিকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। মাঠের মধ্যে তাঁর লাশ পাওয়া গিয়েছিল। ময়নাতদন্তের প্রতিবেদনে এসেছে, রকির মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন ছিল। ওই ঘটনায় পুঠিয়া থানায় একটি হত্যা মামলা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিহত রকির মামা শফিকুল ইসলাম বলেন, মামলার আসামিরা সবাই এখন জামিনে। তাঁরা মামলা তুলে নিতে এবং সাক্ষী না দিতে হুমকি দেখাচ্ছেন। এজাহারভুক্ত আসামি নিজাম গত ৪ নভেম্বর দুপুরে পুঠিয়ার ফুলবাড়ী বাজারে মামলার সাক্ষী শহিদুল ইসলামের চায়ের দোকানে গিয়ে তাঁকে সাক্ষী না দিতে হুমকি দেন। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। তখন নিজাম দোকান থেকে বাইরে বের হয়ে মোবাইল ফোনে তাঁর লোকজনকে ডাকেন।
এর ৩০ মিনিটের মধ্যে মামলার আসামি মো. শহিদুল, মো. লোকমান, মো. নবী, মো. ছবি, সাহেব আলী, হাশেম আলী, মো. ইসলাম, মো. হবি, মো. শফি, মো. রেজাউল, সান মোহাম্মদ কালু, সনি, রকি ও আইয়ুব আলী ঘটনাস্থলে ছুটে আসেন। এ ছাড়া সুজন, লিখন, শাওন, হালিম নামে আরও কয়েকজন ছিলেন।
তাঁরা সাক্ষী শহিদুল, তার ছেলে শাহীন ও আরেক সাক্ষী আমানুল্লাহ সাব্বিরকে আক্রমণ করেন। তাঁদের পিটিয়ে আহত করা হয়। পরে শহিদুল, আমানুল্লাহ ও শাহীনকে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। ঘটনার দিন আসামিরা লুটপাট করেন বলেও অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম তাঁদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। সংবাদ সম্মেলনে নিহত রকির মা ও মামলার বাদী রেহেনা বেগম, নিহত রকির মামাতো ভাই সোহানুর রহমান ও সজন আলী এবং খালা কাজলী বেগম উপস্থিত ছিলেন।
হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করে আসামি মো. নবী বলেন, আমরা এ ধরনের কোনো হুমকি দিচ্ছি না। আমরা রকিকে মারিনি। আমরাও চাচ্ছি সুষ্ঠু বিচার হোক।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৫৯০টি ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ রোববার ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ৫ নম্বর দুওসুও ইউনিয়নের ৯...
৩৯ মিনিট আগে
কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৬ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৬ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৬ ঘণ্টা আগে