
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আমাদের গভীরভাবে উপলব্ধি করতে হবে, গণ-অভ্যুত্থান কেবল কয়েকজন সাহসী তরুণের আন্দোলন ছিল না। এটি ছিল সমগ্র বাংলাদেশের মানুষের সম্মিলিত প্রতিরোধ।
আজ বুধবার বরিশাল শিল্পকলা একাডেমিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, গণ-অভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বঞ্চনা, অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ ক্ষোভের বহিঃপ্রকাশ। এই আন্দোলনের শক্তি ছিল জনগণের ঐক্য, সাহস এবং গণতন্ত্রের প্রতি অটল বিশ্বাস।
মন্ত্রী বলেন, বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে। জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর পেরিয়েছে। দেশে যথাযোগ্য মর্যাদায় এই ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের স্মৃতি ও চেতনা স্মরণ করা হয়।
মন্ত্রী বলেন, ক্ষমতায় থাকাকালীন শাসকগোষ্ঠী নানা ধরনের লোভ-লালসা, পদ-পদবির প্রলোভন এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে মানুষকে বিভক্ত করার চেষ্টা করেছিল। অনেককে বলা হয়েছিল, ‘আমাদের সঙ্গে আসুন, আপনাকে মন্ত্রী বানানো হবে।’ কিন্তু দেশের সচেতন মানুষ সেই প্রলোভনে পা দেয়নি। তারা ব্যক্তিস্বার্থের চেয়ে দেশের স্বার্থকে বড় করে দেখেছে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে অটল থেকেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি ড. মো. সাইফুল্লাহ বিন আনোয়ার, জেলা প্রশাসক মো. মামুন খন্দকার, পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এবায়দুল হক চাঁন, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদারসহ জুলাই যোদ্ধা শহীদ পরিবারের সদস্যরা।

গত এক সপ্তাহে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ১০ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ের মধ্যে থানায় ১১টি মাদকের মামলা লিপিবদ্ধ করা হয়েছে। এর মধ্যে ২ আগস্ট বিকেলে পুলিশ অভিযান চালিয়ে উপজেলা সদরের কুখ্যাত মাদক কারবারি ইলিয়াস তালুকদারকে ইয়াবা ও ইয়াবা বিক্রির ২৯ হাজার টাকাসহ আটক করে।
৪ মিনিট আগে
গ্যাস-সংকটে উৎপাদন ব্যাহত হওয়া ও দুই দিনের সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করে দেশের অন্যতম বড় শিল্পাঞ্চল গাজীপুরের প্রায় ৭০০ থেকে ৮০০ কারখানায় ৩–৪ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের তথ্য অনুযায়ী—গাজীপুরের প্রায় ২০-২২ শতাংশ কারখানায় ছুটি দেওয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার
৫ মিনিট আগে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে গোপনে যোগাযোগের অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগের বিষয়টি তদন্ত করতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১০ মিনিট আগে
কুড়িগ্রামের উলিপুরে গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠান থেকে বের করে স্টার টেলিভিশনের প্রতিনিধি মোহাম্মদ জুবাইরের ওপর হামলা করেছেন সরকারদলীয় নেতা-কর্মীরা। আজ বুধবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা সাংবাদিক জুবাইরকে উদ্ধার করে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
১৪ মিনিট আগে