
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের দায়িত্ব পালনের সময় বিভিন্ন আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগে চলমান অনুসন্ধান আরও জোরদার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটি এবার বিসিবির কাছে পৃথক তিনটি চিঠি পাঠিয়ে পাপনের প্রায় ১২ বছরের দায়িত্বকাল–সংক্রান্ত বিভিন্ন প্রকল্প, আর্থিক লেনদেন ও প্রশাসনিক সিদ্ধান্তের বিস্তারিত নথিপত্র চেয়েছে।
দুদক কর্মকর্তারা বলছেন, অভিযোগের পরিধি বড় হওয়ায় এবং বিপুল পরিমাণ তথ্য-উপাত্ত যাচাইয়ের প্রয়োজন থাকায় অনুসন্ধান শেষ করতে প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগছে। প্রাথমিক কিছু নথি পাওয়া গেলেও অভিযোগগুলোর পূর্ণাঙ্গ সত্যতা যাচাইয়ে আরও তথ্য সংগ্রহ প্রয়োজন।
দুদক সূত্র জানায়, ২০১২ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন নাজমুল হাসান পাপন। এ সময়ে পূর্বাচলে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ প্রকল্প, পরামর্শক (কনসালট্যান্ট) নিয়োগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন, বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং অর্থ ব্যবস্থাপনায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। এসব অভিযোগের ভিত্তিতেই অনুসন্ধান শুরু করে কমিশন।
অনুসন্ধানের অংশ হিসেবে গত বছর বিসিবিতে অভিযান চালিয়ে ২৩ ধরনের নথিপত্র চাওয়া হয়েছিল। তবে এক বছরেরও বেশি সময় ধরে অনুসন্ধান চললেও এখনো সব তথ্য সংগ্রহ ও যাচাই শেষ হয়নি।
দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক আকতারুল ইসলাম বলেন, অভিযোগগুলোর পরিধি বড় এবং সংশ্লিষ্ট নথির পরিমাণও ব্যাপক। সে কারণে তথ্য-উপাত্ত সংগ্রহ ও যাচাইয়ে অতিরিক্ত সময় প্রয়োজন হচ্ছে।
দুদক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিসিবির বর্তমান সভাপতি তামিম ইকবালের কাছে পাঠানো তিনটি পৃথক চিঠিতে পাপনের দায়িত্বকালে নেওয়া বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত, প্রকল্প অনুমোদন, আর্থিক লেনদেন, চুক্তি এবং সংশ্লিষ্ট ব্যয়ের নথি জমা দিতে বলা হয়েছে। এসব তথ্য বিশ্লেষণের পর অনুসন্ধানে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

নওগাঁর ধামইরহাটে নবম শ্রেণির এক মাদ্রাসাশিক্ষার্থীকে যৌন হয়রানি এবং তার পরিবারের সদস্যদের মারধরের অভিযোগে তাকমিম হোসেন, জিন্নাতুন বেগম ও মরিয়ম বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার ও আজ রোববার পৃথক অভিযানে গ্রেপ্তারের পর নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়।
৮ মিনিট আগে
চট্টগ্রামের পটিয়ায় একটি হাফেজি মাদ্রাসার ৮ বছর বয়সী এক শিক্ষার্থীকে চিকিৎসা করাতে নিয়ে অভিভাবক জানতে পারলেন যে, শিশুটি ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় মাদ্রাসার শিক্ষক আজিজ উল্লাহকে আটক করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, তিন শিক্ষার্থীও এ ঘটনায় সহযোগিতা করেছে।
১৫ মিনিট আগে
ফেনীর দাগনভূঞায় এক গৃহবধূকে ধর্ষণের পর তাঁর মাকেও ধর্ষণের ঘটনায় করা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (৫ জুলাই) ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ এন এম মোর্শেদ খান এ রায় ঘোষণা করেন।
২৬ মিনিট আগে
দিনাজপুরের ফুলবাড়ীতে দুই শিক্ষাপ্রতিষ্ঠান ও আদিবাসীপল্লি (সাঁওতাল) পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন। আজ রোববার সকাল ১০টায় প্রথমে উপজেলার শিবনগর ইউনিয়নের সরফউদ্দিন উচ্চবিদ্যালয় ও পরে রাজারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন তিনি।
২৮ মিনিট আগে