
নেত্রকোনার দুর্গাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদ্য বহিষ্কৃত সদস্যসচিব হিমেল সরকারকে ছিনতাইয়ের অভিযোগে করা মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শুক্রবার বিকেলে দুর্গাপুর চৌকি আদালতে হাজির করা হলে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) আবুল কালাম।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে দুর্গাপুর থানা-পুলিশ হিমেল সরকারকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, ছিনতাইয়ের শিকার এক ব্যক্তি থানায় মামলা করার পর তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ‘ঘটনার পরপরই আমরা হিমেলকে আটক করি। পরে রাতে ভুক্তভোগী থানায় মামলা করলে হিমেলকে গ্রেপ্তার দেখানো হয়। এর আগে বিভিন্ন সময়ে তাঁর বিরুদ্ধে মৌখিক অভিযোগ পাওয়া গেলেও এবার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে।’
এদিকে গতকাল মামলা হওয়ার আগে হিমেল সরকারকে দুর্গাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিবের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মির্জা সালমান আরশাদ নজরুলসহ তিন যুগ্ম আহ্বায়ক স্বাক্ষরিত এক নোটিশে তাঁকে বহিষ্কার করা হয়।
বহিষ্কারাদেশে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নৈতিক স্খলনজনিত কারণে তাঁকে সদস্যসচিবের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কারের বিষয়ে মির্জা সালমান আরশাদ নজরুল বলেন, ‘হিমেলের বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি, পর্যটকদের মালামাল কেড়ে নেওয়া, মাদকসেবন ও বিক্রি এবং চোরাচালানসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। দায়িত্ব পাওয়ার পর ক্ষমতার অপব্যবহার শুরু করেন তিনি। কোনোভাবেই তাঁকে নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না।’

অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে ৩৩ মাস কারাভোগের পর এক নারীসহ তিন বাংলাদেশিকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট সীমান্ত দিয়ে ফেরত পাঠিয়েছে ভারত। আজ শুক্রবার বিকেলে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট বিজিবির কাছে তাদের হস্তান্তর করে বিএসএফ (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী)।
২৫ মিনিট আগে
সীমান্ত অতিক্রম করে বিএসএফের হাতে আটক হওয়া পাঁচ বাংলাদেশি ১১ দিন পর দেশে ফিরেছেন। আলাইপুর বিজিবি ক্যাম্প-সংলগ্ন পদ্মা নদীর তীরে তাঁদের গ্রহণ করেন রাজশাহী-৬ আসনের এমপি আবু সাইদ চাঁদ। তিনি পাঁচজনকে স্বজনদের কাছে হস্তান্তর করেন। তবে পাটবোঝাই নৌকা ফেরত আসেনি।
৪৪ মিনিট আগে
পিরোজপুরের নেছারাবাদে স্বল্প খরচে দরজি ও রান্নার প্রশিক্ষণ এবং কম দামে সেলাই মেশিন দেওয়ার কথা বলে নারীদের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে শিক্ষাপ্রতিষ্ঠানের কক্ষ ভাড়া নিয়ে প্রশিক্ষণের নামে টাকা নেওয়ার পর....
১ ঘণ্টা আগে
মৃত্যুর কিছুদিন আগে তাঁর ব্লাড ক্যানসার ধরা পড়ে। শারীরিক অবস্থার অবনতি হলে ১৫ সেপ্টেম্বর তাঁকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। সেখানেই তাঁর পৃথিবীযাত্রার ইতি ঘটে। পরে সবুজবাগের শ্রীশ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দিরের শ্মশানঘাটে সম্পন্ন হয় তাঁর শেষকৃত্য। ১৮ সেপ্টেম্বর ঢাকেশ্বরী জাতীয়...
১ ঘণ্টা আগে