
রাজশাহীতে অভিযান চালিয়ে সনদ ও নম্বরপত্র জালিয়াতি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাঁদের কাছ থেকে জালিয়াতির কাজে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
র্যাব-৫-এর রাজশাহী সদর কোম্পানির একটি দল মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে নগরের কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার দুজন হলেন নগরের বোয়ালিয়া থানা এলাকার বাসিন্দা অভিজিৎ মণ্ডল (২৭) ও রায়হান আউয়াল (২১)। বুধবার সকালে র্যাব-৫-এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে একে অপরের যোগসাজশে দেশের বিভিন্ন স্থান থেকে অনলাইনের মাধ্যমে নকল মার্কশিট ও সনদ তৈরির অর্ডার সংগ্রহ করতেন। পরে অভিনব কৌশলে এসব নকল মার্কশিট ও সনদ তৈরি করে সরবরাহ করতেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জালিয়াতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব। এ চক্রের সঙ্গে আব্দুল বাছিত রিয়ান নামের আরও একজন জড়িত আছেন। তাঁর বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার যাত্রবাসা এলাকায়। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ঘটনায় বোয়ালিয়া থানায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।

ভোরে বাজারের পাশে একটি চায়ের দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দুটি মুদিদোকানে। আগুনের তীব্রতায় দুটি মুদিদোকান ও একটি চায়ের দোকানে থাকা সব মালামাল ও আসবাব পুড়ে যায়।
১৩ মিনিট আগে
আইজিপি বলেন, বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে অপরাধের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তিনির্ভর অপরাধ, সাইবার ক্রাইম এবং জঙ্গিবাদ মোকাবিলায় পুলিশ সদস্যদের দক্ষতা ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রশিক্ষণে অর্জিত জ্ঞানকে বাস্তবে কাজে লাগিয়ে সব সময় নিজেকে আধুনিক ও আপডেট রাখতে হবে।
১৫ মিনিট আগে
রাজধানীর জুরাইনের বউবাজার এলাকায় বিদ্যুতায়িত হয়ে হৃদয় হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
প্রত্যক্ষদর্শী তোফাজ্জল মিয়াজী জানান, ছয় মাস ধরে এলাকায় রহস্যজনক কর্মকাণ্ড চলছিল। সন্দেহজনক আচরণের কারণে গ্রামবাসী ওত পেতে ছিল। বুধবার ভোরে তারা চক্রটিকে হাতেনাতে ধরার চেষ্টা করে, তবে তিতাস ও রাজিব নামে দুই সদস্যসহ চক্রের অন্যরা পালিয়ে যান।
১ ঘণ্টা আগে