Ajker Patrika

যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের প্রকাশ্যে গুলিতে যুবক নিহত, বিদ্ধ আরও ১

ঢামেক প্রতিবেদক, ঢাকা  
যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের প্রকাশ্যে গুলিতে যুবক নিহত, বিদ্ধ আরও ১
প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছোড়া গুলি মাথায় বিদ্ধ হয়ে ইমরান হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় জাকারিয়া (৩২) নামে একজন গুলিবিদ্ধ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। রাত ১২টার দিকে দুজনকেই আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে ইমরানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

রোববার রাত সাড়ে ১০টার দিকে ধলপুর সরদার গলিতে এ গুলির ঘটনা ঘটে।

হাসপাতালে আহত জাকারিয়ার স্ত্রী ঝিনুক আক্তার জানান, ধলপুর সরদার গলিতে তাঁর স্বামী জাকারিয়ার রিকশার গ্যারেজের ব্যবসা করেন। রাতে গ্যারেজের সামনে ইমরানসহ তাঁর স্বামী বসা অবস্থায় ছিলেন। এ সময় ৪টি মোটরসাইকেলে হেলমেট পরা ৭-৮ জন ব্যক্তি তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। সে সময় দুজনই গুলিবিদ্ধ হন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, নিহত ইমরানের মাথায় গুলিবিদ্ধ হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আহত জাকারিয়ার বাম পায়ে ও ডান হাতে গুলিবিদ্ধ হয়েছে। তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিব জানান, গুলিতে একজন নিহত ও একজন আহত হয়েছেন। ঘটনার বিস্তারিত এখনো জানা যায়নি। বিস্তারিত জানতে হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত