Ajker Patrika

চিকিৎসা নিতে যাওয়ার পথে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের রোগী নিহত

পটুয়াখালী প্রতিনিধি
চিকিৎসা নিতে যাওয়ার পথে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের রোগী নিহত
প্রতীকী ছবি

পটুয়াখালী শহরে বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে শাকিল (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি ওই অ্যাম্বুলেন্সের রোগী ছিলেন। এ ঘটনায় ইউসুফ ও রুমা নামের আরও দুজন আহত হয়েছেন।

আজ শুক্রবার বিকেল চারটার দিকে শহরের পায়রা পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিল পটুয়াখালী সদর উপজেলার আমখোলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দরিবাহের চর এলাকার আবুল কালাম সরদারের ছেলে। তিনি টিউবওয়েল স্থাপনের কাজ করতেন।

পরিবার সূত্রে জানা গেছে, শাকিল বিষপান করায় তাঁকে চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হচ্ছিল। তাঁর মা, চাচিসহ অ্যাম্বুলেন্সে মোট ছয়জন ছিলেন।

শাকিলের মা হোসনেয়ারা বেগম বলেন, হাসপাতালে নেওয়ার পথে পায়রা পাম্প এলাকায় বিপরীত দিক থেকে আসা কুয়াকাটাগামী একটি বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির সংঘর্ষ হয়। এতে শাকিল গুরুতর আহত হন। পরে তাঁকে রক্তাক্ত অবস্থায় অ্যাম্বুলেন্স থেকে বের করে হাসপাতালে নেওয়া হয়।

পটুয়াখালী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জাকের হোসেন বলেন, শাকিলকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। অ্যাম্বুলেন্সে থাকা ব্যক্তিদের কাছ থেকে জানা গেছে, বিষপানের পর তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হচ্ছিল। দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, আমখোলা থেকে বিষপানের চিকিৎসার জন্য শাকিলকে অ্যাম্বুলেন্সে করে পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির সংঘর্ষ হলে শাকিল মারা যান। এ ঘটনায় ইউসুফ ও রুমা আহত হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত