
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইয়াবাসহ আটকের পর পুলিশের হাতে কামড় দিয়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়া মাদক কারবারি মো. রাজু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে পালিয়ে যেতে সহযোগিতা করায় তাঁর ভাই আক্তার হোসেনকেও গ্রেপ্তারের খবর দিয়েছে পুলিশ।
আজ শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাজু মিয়া ও আক্তার হোসেন কোবাগা গ্রামের মৃত হোসেন আলির ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল দুপুর দেড়টার দিকে সোনারগাঁয়ের তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশের একটি দল কোবাগা গ্রাম থেকে মাদক কারবারি রাজু মিয়াকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। পরে তাঁকে হাতকড়া পরিয়ে ফাঁড়ির উদ্দেশে রওনা হয় পুলিশ। এ সময় রাজুর পরিবারের সদস্য ও আশপাশের লোকজন তাঁকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। ধস্তাধস্তির একপর্যায়ে এএসআই নাসির উদ্দীনের হাতে কামড় দিয়ে হাতকড়াসহ রাজু পালিয়ে যান।
পরে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ অভিযান চালিয়ে বাড়ি থেকে রাজুকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁর বড় ভাই আক্তার হোসেনকেও গ্রেপ্তার করা হয়।
তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. জসিম উদ্দিন বলেন, হাতকড়াসহ পালিয়ে যাওয়া মাদক কারবারি রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক কারবার ও পালিয়ে যাওয়ায় সহযোগিতা করায় তাঁর ভাইকেও গ্রেপ্তার করা হয়েছে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, মাদক মামলায় দিয়ে গ্রেপ্তার দুজনকে আজ আদালতে পাঠানো হয়েছে।

প্রতিষ্ঠার সাত দশকেও পাবনা মানসিক হাসপাতালের বহির্বিভাগে নির্মাণ করা হয়নি বিশ্রামাগার। ফলে প্রতিদিন দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন রোগী ও তাঁর স্বজনেরা। রোগী নিয়ে বহির্বিভাগের সামনে গাদাগাদি করে, কখনো খোলা মাঠে বা গাছতলায় বসে থাকতে হয় স্বজনদের।
৪ ঘণ্টা আগে
পর্যটন নগরী কক্সবাজারকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া নেওয়া হচ্ছে। বিদ্যমান কক্সবাজার পৌরসভাকে সম্প্রসারণ করে রামু ও কক্সবাজার সদর উপজেলার পাঁচ ইউনিয়নের কিছু এলাকা অন্তর্ভুক্ত করে বৃহত্তর নগর প্রশাসন গঠনের প্রস্তাব করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে খেলার মাঠ উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। গতকাল শুক্রবার উপজেলার বিয়াঘাট ইউনিয়নের সাবগাড়ী হাট মাঠে ওই কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন স্থানীয় বাসিন্দা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য আনিছুর রহমান।
৪ ঘণ্টা আগে
জনবলসংকট, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতি, অপারেশন থিয়েটার না থাকাসহ নানা সমস্যায় ধুঁকছে চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এতে ভোগান্তিতে পড়ছে রোগীরা। হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে তাদের জেলা শহরে যেতে হচ্ছে। এতে তাদের সময় ও অর্থ—দুটোই বেশি ব্যয় হচ্ছে।
৪ ঘণ্টা আগে