
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ধোবরা বাজার এলাকায় অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে জুনায়েদ (৩) নামে এক শিশু নিহত হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে দিকে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ছয়জন।
নিহত জুনায়েদ শিবগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের সানাউল্লাহর ছেলে। আহতরা হলেন সানাউল্লাহ (২৫), তাওহিদ (২), সাইমা খাতুন (২১), শ্যামলী খাতুন (১৯), ইয়াসমিন বেগম (৪৫) ও বইকুল বেগম (৫৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খড়বোঝাই একটি ভটভটি সোনামসজিদ দিক থেকে আসছিল। বিপরীত দিক থেকে একটি অটোরিকশা ধোবরা বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ এক শিশু রাস্তা পার হওয়ার সময় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের বাগেরহাটের বাড়িতে চুরি হয়েছে। গতকাল সোমবার (১৬ মার্চ) দিবাগত রাতে বাগেরহাট শহরের আমলাপাড়ায় আইজিপির তিনতলা বাড়ির বিদ্যুতের সার্ভিস তার চুরি করেছে চোর।
৪ মিনিট আগে
ময়মনসিংহে বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদুল ফিতরের জামাতের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ ছাড়া জেলার ১৩টি উপজেলায় ঈদুল ফিতরের নামাজের সময়সূচি নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
৭ মিনিট আগে
ঈদে যাত্রীদের দুর্ভোগ কমাতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ছোট-বড় মিলিয়ে মোট ১৭টি ফেরি এবং আরিচা-কাজিরহাট রুটে পাঁচটি ফেরি চালু রাখা হয়েছে। এ ছাড়া ৩৩টি লঞ্চ ও ৬৭টি স্পিডবোট চলাচল করছে। জরুরি পণ্য, শিশুখাদ্য ও পচনশীল দ্রব্যবাহী যানবাহন ছাড়া অন্যান্য পণ্যবাহী ট্রাক চলাচল সাময়িকভাবে বন্ধ রাখায় ঘাট এলাকায়
১৩ মিনিট আগে
পটুয়াখালীর গলাচিপাবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষিত রাবনাবাদ সেতুর নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে লেবুখালী-বাউফল-গলাচিপা-আমড়াছিয়া আঞ্চলিক মহাসড়কের রাবনাবাদ নদীর ওপর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
১৮ মিনিট আগে