
ময়মনসিংহে বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদুল ফিতরের জামাতের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ ছাড়া জেলার ১৩টি উপজেলায় ঈদুল ফিতরের নামাজের সময়সূচি নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
ময়মনসিংহ সদর: ময়মনসিংহে ঈদুল ফিতরের প্রধান জামাত নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে, একই মাঠে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়, জামাত দুটিতে ইমামতি করবেন হাফেজ মুফতি আব্দুল্লাহ আল মামুন ও হাফেজ মাওলানা আতিকুর রহমান।
এ ছাড়া নগরীর বড় মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়, ইমামতি করবেন মাওলানা আব্দুল হক, মাদানী নূর জামে মসজিদ মাঠে ঈদের জামাত হবে সকাল ৭টায়, ইমামতি করবেন মাওলানা হাসান, বলাশপুর ঈদগাহ মাঠে সকাল ৯টায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে সকাল ৯টায়, চরশশা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৮টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।
মুক্তাগাছা: মুক্তাগাছা বড় মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়, মুক্তাগাছা আব্বাছিয়া আলিয়া মাদ্রাসা ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায় এবং মুক্তাগাছা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৯টায়।
ফুলবাড়িয়া: উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে সকাল সাড়ে ৮টায়, কৈয়ারচালা ভালকজান চাঁদপুর ঈদগাহ মাঠে সকাল ৯টায়, কে আই সিনিয়র মাদ্রাসা ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায় ও মোহাম্মদনগর উচ্চবিদ্যালয় ঈদগাহ মাঠে সকাল ৯টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।
ত্রিশাল: তয়কা ঈদগাহ মাঠে সকাল ৮টায়, কাটাখালী তালুকদার বাড়ি ঈদগাহ মাঠে সকাল ৯টায়, মোক্ষপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৯টায় ও ফাতেমানগর ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।
ভালুকা: ভালুকা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ১০টায়, ভালুকা উপজেলা পরিষদ মাঠে সকাল সাড়ে ৮টায়, ভালুকা সরকারি কলেজ মাঠে সকাল ৯টায় ও ভালুকা থানা মসজিদ ঈদগাহ মাঠে সকাল ৮টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।
গফরগাঁও: গফরগাঁও উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে সকাল ৯টায়, ষোলহাসিয়া পুরোনো বাসস্ট্যান্ড বাইতুন নূর জামে মসজিদ মাঠে সকাল ৮টায়, ইমামবাড়ী ঈদগাহ মাঠে সকাল ৯টায়, নতুন বাজার ঈদগাহ মাঠে সকাল ৯টায় ও রেলস্টেশন ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।
গৌরিপুর: শান্তিভাগ সরকারি কলেজ মাঠে সকাল সাড়ে ৯টায়, পূর্ব দাপুনিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায়, ইসলামাবাদ ফাজিল ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায় ও পৌর গোরস্তান ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।
ঈশ্বরগঞ্জ: ঈশ্বরগঞ্জ পৌর ঈদগাহ মাঠে সকাল ৯টায়, ঈশ্বরগঞ্জ মার্কাজ মসজিদ মাঠে সকাল ৯টায় ও মহেশপুর বগুলার ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায় ও উপজেলা মডেল মসজিদে সকাল ৯টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।
নান্দাইল: নান্দাইল পৌরসভা জাতীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায়, সাহেববাড়ী ঐতিহ্যবাহী জামে মসজিদ মোয়াজ্জেমপুরে সকাল ৯টায়, ঘোষপাল কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৯টায় ও জাহাঙ্গীরপুর ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে।
ফুলপুর: ফুলপুর উপজেলা পরিষদ জামে মসজিদে সকাল ৮টায়, বাসস্ট্যান্ড জামে মসজিদ ঈদগাহ মাঠে সকাল ৯টায়, বালিয়া মাদ্রাসা ঈদগাহ মাঠে সকাল ৯টায় ও সরকারি ডিগ্রি কলেজ ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।
তারাকান্দা: তারাকান্দা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে সকাল ৯টায়, ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায়, কাকনী ঈদগাহ মাঠে সকাল ১০টায় ও মাঠখলা ঈদগাহ মাঠে সকাল ৯টায় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে।
হালুয়াঘাট: মনিকুড়া বড়বন ইসলামি কমপ্লেক্স হালুয়াঘাট ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায়, হালুয়াঘাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায়, বায়তুল সালাম কাচারী জামে মসজিদ ঈদগাহ মাঠে সকাল ৯টায় ও মুজাখালী ঈদগাহ মাঠে সকাল ১০টায় জামাত অনুষ্ঠিত হবে।
ধোবাউড়া: ধোবাউড়া থানা মসজিদ মাঠে সকাল সাড়ে ৮টায়, দর্শা বড় মসজিদ ঈদগাহ মাঠে সকাল ৯টায়, মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৯টায় ও কলসিন্ধুর মাদ্রাসা ঈদগাহ মাঠে সকাল ৯টায় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের ময়মনসিংহ বিভাগীয় পরিচালক মো. হাবেজ উদ্দিন বলেন, ‘সবার সম্মিলিত প্রচেষ্টায় জেলার গুরুত্বপূর্ণ স্থানে পবিত্র ঈদুল ফিতরের নামাজের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ে সুশৃঙ্খলভাবে ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে ঈদুল ফিতর উদ্যাপন করা হবে।

রাজধানীর উত্তরা এলাকার ‘উত্তরা স্কয়ার’ শপিং মলে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ১১ জনকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এ আদেশ দেন।
২ মিনিট আগে
ঝড়ের কবলে চরে আটকা পড়েছে ঢাকা-হাতিয়া রুটে চালু করা এমভি সুগন্ধা লঞ্চ। জোয়ার এলেও নদীতে পানি কম থাকায় লঞ্চটি ভাসানো সম্ভব হয়নি। মঙ্গলবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল ৫টা) শতাধিক যাত্রী নিয়ে প্রায় ১৫ ঘণ্টা ধরে চরে আটকা রয়েছে লঞ্চটি।
২০ মিনিট আগে
জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল বলেছেন, পেছনের কথা ভুলে গিয়ে আমরা সামনের দিকে এগোতে চাই। মাদক, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি সিন্ডিকেট বন্ধ করতে হবে।
৩৫ মিনিট আগে
পিরোজপুরের জিয়ানগর উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের জন্য বরাদ্দ ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নির্দেশনা অনুযায়ী জনপ্রতি ১০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও অনেক উপকারভোগীকে সাড়ে ৮ থেকে ৯ কেজি পর্যন্ত চাল দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
৪০ মিনিট আগে