Ajker Patrika

কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনে বিদ্যুতায়িত হয়ে ২ শ্রমিক নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনে বিদ্যুতায়িত হয়ে ২ শ্রমিক নিহত
প্রতীকী ছবি

কিশোরগঞ্জ শহরের পুরাতন থানা এলাকায় নির্মাণাধীন আব্দুস সামাদ প্লাজার ছাদে রড উঠানোর সময় উচ্চ ভোল্টেজের বিদ্যুতের তারে লেগে দুই শ্রমিক বিদ্যুতায়িত হয়ে নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে ইসলামিয়া সুপার মার্কেটের সামনে পাঁচতলা ভবনটিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকেরা হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জিনারাই গ্রামের গোলাপ মিয়ার ছেলে আফাজুল (৩৪) এবং হোসেনপুর উপজেলার বাসিন্দা সাব্বির (২৫)।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, আব্দুস সামাদ প্লাজার পাঁচতলার ছাদে নির্মাণকাজ চলছিল। দুপুরে নিচ থেকে রড ওপরে তোলার সময় রডটি ভবনের পাশ দিয়ে যাওয়া উচ্চ ভোল্টেজের বিদ্যুতের তারে লেগে যায়। এতে আফাজুল ও সাব্বির বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত