Ajker Patrika

কথা-কাটাকাটির জেরে সিনিয়র শিক্ষার্থীকে হামলা, দেশীয় অস্ত্রসহ কিশোর আটক

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩: ০৬
কথা-কাটাকাটির জেরে সিনিয়র শিক্ষার্থীকে হামলা, দেশীয় অস্ত্রসহ কিশোর আটক
আছমত আলী খান স্কুল অ্যান্ড কলেজ। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরে আছমত আলী খান স্কুল অ্যান্ড কলেজে সিনিয়র শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগে এক কিশোরকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে পুলিশ। আজ রোববার দুপুরে স্কুলের প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও স্কুল সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার স্কুলে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি শেষে একই বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মিনহাজের সঙ্গে সপ্তম শ্রেণির নূর আলমের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে স্কুলের শিক্ষকদের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা করা হয়।

পুলিশ ও স্কুল সূত্রের ভাষ্য, ওই ঘটনার জেরে আজ স্কুল ছুটির পর বের হওয়ার পথে নূর আলম বহিরাগতদের নিয়ে মিনহাজের ওপর হামলা চালায়। মিনহাজের চিৎকারে শিক্ষক ও শিক্ষার্থীরা এগিয়ে আসে। পরে এক বহিরাগতকে (১৪) দেশীয় অস্ত্রসহ আটক করে পুলিশে দেওয়া হয়।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, স্কুল ও কলেজের ভেতরে হামলার ঘটনায় একজনকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত