
চাঁদা আদায়ের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশাচালকেরা। ঘণ্টাব্যাপী চলা অবরোধে মহাসড়কে কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়। রোববার সকালে উপজেলার বদরুল ফিলিং স্টেশন-সংলগ্ন এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভকারী চালকদের অভিযোগ, আগে ‘জিপি’ নামে প্রতিদিন ২০ টাকা করে চাঁদা দিতে হলেও বর্তমানে ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত দাবি করা হচ্ছে। অতিরিক্ত চাঁদা আদায় বন্ধের দাবিতে তাঁরা মহাসড়ক অবরোধ করে প্রশাসনের হস্তক্ষেপ চান।
চালকদের আরও অভিযোগ, ত্রিশালের বিভিন্ন সড়ক ও মহাসড়কের অন্তত ২০টির বেশি পয়েন্টে স্লিপের মাধ্যমে নিয়মিত চাঁদা আদায় করা হচ্ছে। এতে প্রতিদিন লাখ লাখ টাকা আদায় হচ্ছে বলে তাঁদের দাবি।
স্থানীয় সূত্রে জানা যায়, দরিরামপুর বাসস্ট্যান্ড, ত্রিশাল বড়মা সড়কের পোস্ট অফিস মোড়, ব্র্যাক অফিস মোড়, বালিপাড়া বালুর মোড়, গোহাটা মোড়, বৈলর মোড়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বাইপাস এলাকা, বগারবাজার, কালীরবাজার, বাগান মোড়সহ বিভিন্ন স্থানে চাঁদা আদায় করা হচ্ছে।
আন্দোলনরত চালকদের উদ্দেশে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন বলেন, সড়কে কোনো ধরনের চাঁদা আদায় করতে দেওয়া হবে না। যারা চাঁদা তুলবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সড়কে চাঁদাবাজি বন্ধে কাজ করা হচ্ছে।
ওসির আশ্বাস পেয়ে চালকেরা মহাসড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমানের স্ত্রী ডা. মির্জা নাহিদা হোসেনের আয়কর নথি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) উচ্চমান সহকারী ফাতেমা বেগমের আয়কর নথি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।
১ ঘণ্টা আগে
রাজধানীর উত্তরায় গৃহকর্মীর ছদ্মবেশে বাসায় ঢুকে চেতনানাশক খাইয়ে বৃদ্ধা গৃহকর্ত্রীকে হত্যা এবং স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ রোববার দুপুরে রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মহানগরের (উত্তর) অ্যাডিশনাল...
১ ঘণ্টা আগে
রাজধানীর মিরপুরের জাহাজ বাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে ৯ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ পাঁচজনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সেইসঙ্গে পরবর্তী শুনানির জন্য আগামী ৮ মার্চ দিন ধার্য করা হয়েছে।
১ ঘণ্টা আগে