
ময়মনসিংহের হালুয়াঘাটে নিখোঁজ হওয়ার এক দিন পর ঘরের পাশের পুকুর থেকে চার বছর বয়সী মোছা. মাসতুরা নামের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল ৭টার দিকে উপজেলার ধুরাইল ইউনিয়নের পশ্চিম ধুরাইল এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন স্বজন ও স্থানীয় বাসিন্দারা। নিহত মাসতুরা ওই এলাকার আবু সাইদের একমাত্র সন্তান।
পরিবার সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে বাড়ি থেকে বের হয়ে হঠাৎ নিখোঁজ হয় মাসতুরা। আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও রাতে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
বুধবার সকালে স্থানীয় কয়েকজন বাসিন্দা বাড়িসংলগ্ন একটি পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখে পরিবারকে খবর দেন। পরে স্বজনেরা গিয়ে পুকুর থেকে তার মরদেহটি তুলে আনেন। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবার ও পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্বাক্ষরের প্রতিবাদে বিক্ষোভকারীদের ওপর পুলিশি হামলার নিন্দা জানিয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি। সংগঠনটির দাবি, এই চুক্তির ‘ভয়াবহ পরিণতি’র দায় সরকারকে নিতে হবে।
১৩ মিনিট আগে
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাজধানীর ফরিদাবাদ উচ্চবিদ্যালয়ের প্রায় ২৩০ শিক্ষার্থীকে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ঢাকা মেট্রো-২ সার্কেল।
১৩ মিনিট আগে
কৃষক দলের কেন্দ্রীয় কমিটির নেতা সুলায়মান হোসাইন বিরুদ্ধে জোরপূর্বক জমি লিখে নেওয়ার চেষ্টা, হয়রানি ও হুমকির অভিযোগ করেছে একটি পরিবার। ওই পরিবারের গৃহকর্তা বিরাশি বছরের বৃদ্ধ আলতাফ হোসেনকে ‘জমি লিখে না দিলে কবরও দিতে দিবে না’ বলে হুমকি দেওয়া হচ্ছে এমনই অভিযোগ পরিবারটির।
১৪ মিনিট আগে
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের (এফএএসএস) সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে ‘এমপ্যাথি, টলারেন্স অ্যান্ড সোশ্যাল কোহেশন: বিল্ডিং আ বেটার সোসাইটি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
৩৮ মিনিট আগে