
রাজধানীর আদাবরে গভীর রাতে চাপাতি, সামুরাই ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে অপরাধ সংঘটনের প্রস্তুতিকালে ‘কুত্তা ফারুক’ নামে পরিচিত এক শীর্ষ ছিনতাইকারীসহ সাত সদস্যের একটি চক্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের দাবি, চক্রটির সদস্যরা ডাকাতি ও পুলিশের সোর্সের ওপর হামলার পরিকল্পনা করছিল।
বুধবার (৮ জুলাই) রাতে আদাবরের শেখেরটেক ৭ নম্বর ব্রিজের শেষ মাথায় মজিবর মিয়ার বাড়ির পাশের ‘সি পাগল’ এলাকায় অভিযান চালিয়ে কুত্তা ফারুকসহ চক্রটির সদস্যদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সাইদ (২৪), আকাশ (২৩), মো. ফারুক ওরফে কুত্তা ফারুক (২৬), কর্নেল (১৯), মো. মাইন উদ্দিন (২১), মো. সিফাত ওরফে হিটার (২২) এবং মো. নাহিদুল (২৫)।
আদাবর থানা-পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে শেখেরটেক ৭ নম্বর ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ‘ভাইস্তা বিল্লাল’ গ্রুপের সাত সদস্যকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় ধারালো কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একদল দুষ্কৃতকারীর অবস্থানের তথ্য পেয়ে আদাবর থানার ওসির নেতৃত্বে শেখেরটেক ৭ নম্বর ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে শীর্ষ ছিনতাইকারী কুত্তা ফারুকসহ সাতজনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
জুয়েল রানা জানান, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে আদাবর ও মোহাম্মদপুর এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাঁদের বিরুদ্ধে ছিনতাই ও মাদক-সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। অপরাধ সংঘটনের আগেই অভিযান চালিয়ে পুরো চক্রটিকে আটক করা সম্ভব হয়েছে।
ছিনতাই চক্রের সদস্যদের আটকের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী ব্যক্তিরা ভিড় করেন। তাঁরা নিজেদের সঙ্গে ঘটে যাওয়া ছিনতাই ও বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার বর্ণনা দেন। তবে গ্রেপ্তারের পরও আসামিরা অল্প সময়ের মধ্যে জামিনে মুক্ত হয়ে আবার অপরাধে জড়িয়ে পড়তে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা।
পুলিশের হেফাজতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কুত্তা ফারুক জানান, তিনি আদাবর-মোহাম্মদপুর এলাকায় কাইল্ল্যা জহিরের নেতৃত্বাধীন একটি ছিনতাই চক্রের সদস্য। ঢাকা উদ্যান, নবীনগর, চন্দ্রিমা হাউজিংসহ আশপাশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই করে আসছিলেন বলে তিনি স্বীকার করেন। তিনি আরও বলেন, আদাবর ও মোহাম্মদপুর এলাকায় সবাই তাঁকে কুত্তা ফারুক নামেই চেনেন।

সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার এক নারী ও তাঁর ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল বাসস্ট্যান্ড ও হাটিকুমরুল ইন্টারচেঞ্জের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ সেকেন্ড আগে
কুমিল্লা নগরীতে প্রায় ৪৮ হাজার ব্যাটারিচালিত অটোরিকশার মধ্যে নিবন্ধনের মাধ্যমে সর্বোচ্চ ১০ হাজারকে অনুমোদন দেবে কুসিক। আগামী সপ্তাহে নিবন্ধন শুরু হবে। ভুয়া লাইসেন্স প্লেট বা নির্ধারিত সংখ্যার বাইরে চলাচলে মোবাইল কোর্টে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
৩ মিনিট আগে
ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া উপজেলায় মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে পৌর শহরের চিরিংগা সেতু পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ১ দশমিক ৪৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এর বাইরে খাল-বিলের পানিও বাড়ছে।
৮ মিনিট আগে
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা মিড-ডে মিলের খাবার পরিদর্শনে গিয়ে একটি পচা ডিম পেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার...
১৫ মিনিট আগে