
গাজীপুরের শ্রীপুরে এক যুবকের বিরুদ্ধে দা দিয়ে গলা কেটে স্ত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সেই সঙ্গে ফোন করে শ্বশুরকে ঘটনাটি জানিয়েছেনও তিনি।
আজ বৃহস্পতিবার মাওনা ইউনিয়নের কপাটিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বেলা ১১টার দিকে শ্বশুরকে ফোন করার পরই পালিয়ে যান অভিযুক্ত যুবক। পরে খবর পেয়ে পুলিশ তালাবদ্ধ ঘর থেকে রক্তাক্ত লাশ উদ্ধার এবং পাশ থেকে রক্তমাখা দা জব্দ করে।
নিহত নারীর নাম নাদিরা আক্তার (২৬)। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ঝিকাতলা মাইজহাটি গ্রামের মো. আমিনুল ইসলামের স্ত্রী। তাঁরা শ্রীপুরে ভাড়া বাড়িতে থেকে কারখানায় শ্রমিকের কাজ করতেন।
নাদিরার বাবা নজরুল ইসলাম বলেন, ‘বেলা ১১টার দিকে জামাতা আমিনুল ইসলাম আমাকে ফোন করে বলে, আপনার মেয়েকে মেরে ফেলছি। আপনি এসে লাশ নিয়ে যান। এই কথা বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এরপর আমি কল করলে ফোন বন্ধ পাওয়া যায়। পরে মেয়ের নম্বরে ফোন করলে তা-ও বন্ধ পাওয়া যায়।’
নাদিরার ছোট ভাই রাজিব মিয়া জানান, তিনিও শ্রীপুরে ভাড়া থেকে স্থানীয় একটি কারখানায় কাজ করেন। একই ভবনের নিচতলায় তাঁর বোন এবং তিনি দোতলায় থাকতেন। সকাল সাড়ে ৭টার দিকে তিনি কর্মস্থলে যান এবং তখন বোনের ঘরের দরজা তালাবদ্ধ দেখতে পান। বেলা ১১টার কিছু সময় পর বাবা ফোন করে ঘটনাটি জানান। পরে তিনি দ্রুত বাসায় ফিরে দেখেন বোনের ঘর তালাবদ্ধ। এরপর তালা ভেঙে রক্তাক্ত মরদেহ দেখতে পান।
রাজিব বলেন, ‘প্রতিদিন সকালে কর্মস্থলে যাওয়ার সময় আপার সঙ্গে কুশল বিনিময় হতো। আপা আমাকে সাবধানে কাজ করতে বলতেন। তালাবদ্ধ ঘর দেখে মনে করছিলাম আপা কর্মস্থলে চলে গেছেন। এটা তো জানতাম না নিষ্ঠুর দুলাভাই আপাকে খুন করে ঘর তালাবদ্ধ করে পালিয়ে গেছে। আপাকে বিয়ে করার আগেও সে আরেকটা বিয়ে করে। সেই বউকেও হত্যার পর জেল খেটেছে। বিয়ের পর বিষয়টি জানতে পারি। আপাকে বিয়ে দেওয়ার পর থেকে খুবই নির্যাতন করত।’
বাড়ির মালিক কামরুজ্জামান জানান, তিনি ঘটনাটি জানার পরপরই শ্রীপুর থানার পুলিশকে অবহিত করেন। এই দম্পতি ছয় বছর ধরে তাঁর বাসায় ভাড়া ছিল।
এ বিষয়ে মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ হাসমতউল্লাহ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। মরদেহের পাশ থেকে দা জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।’
আরও খবর পড়ুন:

মাত্র কয়েক বছর আগেও বিদ্যালয়টি ছিল জরাজীর্ণ ও একটি সাধারণ টিনশেডের ছাউনি ঘর। এখন এটি দেশের একটি দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়েছে। শুধু তা-ই নয়, অজপাড়াগাঁয়ের এই বিদ্যালয়ে এখন রয়েছে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ...
৫ মিনিট আগে
নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া (২৫) নামে এক পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন গেছে। আজ সোমবার (৬ এপ্রিল) সকালে আত্রাই রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। আহত পুলিশ কনস্টেবলের শ্বশুরবাড়ি আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামে। তাঁর গ্রামের বাড়ির ঠিকানা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
১ ঘণ্টা আগে
বগুড়ায় রবিন হোসেন (২৮) নামের একাধিক মামলার আসামিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীদের আরেক পক্ষ। গতকাল রোববার (৫ এপ্রিল) রাত ১০টার দিকে শহরের ফুলবাড়ী বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রবিন শহরের উত্তর চেলোপাড়া এলাকার মিরাজ হোসেনের ছেলে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় লিটন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার (৫ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে