
মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়াল গ্রামে একটি বাড়ির সামনে থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে বস্তুটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উপজেলার চরগোয়াল গ্রামের বাসিন্দা জাহিদুল ইসলামের বাড়ির সামনে লাল স্কচটেপে মোড়ানো একটি সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে গাংনী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
জাহিদুল ইসলাম বলেন, কে বা কারা কী উদ্দেশ্যে বস্তুটি রেখে গেছে, তা তিনি জানেন না। এ ঘটনায় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে রয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
স্থানীয় ইউপি সদস্য মাজহারুল ইসলাম বলেন, বস্তুটি দেখতে ককটেলের মতো হওয়ায় কেউ সেটির কাছে যাওয়ার সাহস করেননি। খবর পেয়ে পুলিশ এসে সেটি উদ্ধার করে। তাঁর ধারণা, এলাকায় ভীতি সৃষ্টি বা শান্তি বিনষ্টের উদ্দেশ্যে এটি সেখানে রাখা হয়ে থাকতে পারে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ককটেলসদৃশ বস্তুটি উদ্ধার করেছে। এটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। কে বা কারা এবং কী উদ্দেশ্যে সেখানে বস্তুটি রেখেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে গত ৩ মে চরগোয়াল গ্রাম, ৬ মে তেঁতুলবাড়িয়া এবং ১৮ জুন জোড়পুকুরিয়া গ্রাম থেকেও ককটেলসদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করেছিল পুলিশ। পরপর এ ধরনের ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে।

যাকে অপহরণের পর হত্যা করে লাশ গুমের অভিযোগে মামলা করা হয়েছিল, সেই ‘নিখোঁজ’ যুবককে দুই বছর পর জীবিত উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হত্যা মামলায় প্রায় চার মাস কারাভোগ করা ঠিকাদার জামান মিয়ার বিরুদ্ধে করা মামলার সত্যতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
৯ মিনিট আগে
খুলনার নিরালা প্রান্তিকা এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হওয়া স্কুলছাত্রী আরফানা হোসেন নির্জনা (১৬) বাবার লাঠির আঘাতে মাথায় গুরুতর জখম হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছে বলে জানিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। পুলিশের দাবি, পারিবারিক কলহের জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে
বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া ও ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল থাকা সত্ত্বেও টেকনাফ থেকে তিনটি কাঠের সার্ভিস ট্রলারে করে প্রায় ১৪০ জন যাত্রী ও খাদ্যসামগ্রী সেন্ট মার্টিনের উদ্দেশে রওনা হয়েছেন।
২৫ মিনিট আগে
নেত্রকোনা সদরের মদনপুর এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া ১৭টি গরু উদ্ধার করেছে পুলিশ। এ সময় গরু চুরির অভিযোগে মো. আ. ছালাম (৩৫) নামে এক আর্জেন্টিনা সমর্থককে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার সকালে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন...
২৮ মিনিট আগে