কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে খেলতে গিয়ে বর্ষার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার গোপদিঘি ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো—গোপদিঘি দক্ষিণপাড়া গ্রামের আবদুল কাদিরের মেয়ে হাফিজা আক্তার (৪) এবং জুয়েল মণ্ডলের ছেলে অমিত মণ্ডল (৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বাড়ির সামনের উঠানে খেলছিল হাফিজা ও অমিত। খেলতে খেলতে হঠাৎ বাড়ির পাশের পানিতে পড়ে যায় হাফিজা। তাকে বাঁচাতে গিয়ে অমিতও পানিতে তলিয়ে যায়।
দীর্ঘ সময় শিশু দুটিকে দেখতে না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশে জমে থাকা বর্ষার পানি থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।
মিঠামইন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ-আল-শাফী বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপদিঘি ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. মাহবুব আলম বলেন, ‘পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি জেনেছি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

দিনাজপুরের হিলিতে বিভিন্ন সংস্থার জব্দ করা আমদানি নিষিদ্ধ, অখালাসকৃত, বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস করেছে হিলি কাস্টমস কর্তৃপক্ষ। এসব পণ্যের মধ্যে খাদ্যদ্রব্য, প্রসাধনী ও তামাকজাত পণ্যসহ বিভিন্ন সামগ্রী রয়েছে।
১ ঘণ্টা আগে
পুরোনো শেডের খুচরা মুরগি বিক্রেতা আলী নেওয়াজ এবং জামা-কাপড় বিক্রেতা মাওলানা আবদুর রহমানসহ কয়েকজন মানববন্ধনে কান্নায় ভেঙে পড়েন। তাঁরা পুরোনো বাজার শেডটি পুনরুদ্ধার এবং সেখানে নির্মিত বহুতল ভবন সরিয়ে পুনরায় বাজার শেড নির্মাণের দাবি জানান।
২ ঘণ্টা আগে
রাজধানীর উত্তরায় সেন্টার পয়েন্ট শপিং মলের পঞ্চম তলায় একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শপিং মলটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অবস্থিত। ছয়তলা ভবনটির পঞ্চম তলায় আগুন লাগে।
২ ঘণ্টা আগে
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় আত্মহত্যা ও আত্মহত্যার চেষ্টার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত ১০ মাসে বিষপান, গলায় ফাঁসসহ বিভিন্ন উপায়ে আত্মহত্যার চেষ্টা করে অন্তত ২৫৪ জন চিকিৎসা নিয়েছেন। একই সময়ে আত্মহত্যা করেছেন আরও ৩১ জন।
২ ঘণ্টা আগে