
ব্যবস্থাপত্রে ভেজাল ও অনুমোদনহীন ওষুধ লেখা চিকিৎসকদেরও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। আজ বুধবার রাজধানীর মিন্টো রোডে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল ও অনুমোদনহীন ওষুধ, প্রসাধনী সামগ্রী, ওষুধ তৈরির বিভিন্ন সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করার ঘটনায় বিস্তারিত তথ্য তুলে ধরতে সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়। ডিএমপির গোয়েন্দা ওয়ারী বিভাগ ওই অভিযান চালিয়েছে।
প্রেস ব্রিফিং শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, ঔষধ প্রশাসনের অনুমোদনহীন কোনো ওষুধ চিকিৎসকদের প্রেসক্রাইব করার সুযোগ নেই। অনুমোদনহীন কোনো ওষুধ কেউ প্রেসক্রাইব করতে পারবেন না। তিনজন গ্রেপ্তারের ঘটনায় মামলা হয়েছে। তদন্তে কারা এসব ওষুধ বিক্রি করত, কোথায় কোথায় সরবরাহ করা হতো ও কোনো ডিসপেনসারিতে এসব ওষুধ রাখা আছে কি না—সবকিছুই খতিয়ে দেখা হবে। তদন্তে সংশ্লিষ্ট চিকিৎসকদের সম্পৃক্ততা পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভেজাল ওষুধ তৈরির সঙ্গে জড়িত ব্যক্তিদের ব্যবসার সময়কাল সম্পর্কে জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, প্রায় সাড়ে তিন মাস ধরে তাঁরা এই ব্যবসা করে আসছিলেন। এ জন্য যে বাসাটি ব্যবহার করা হচ্ছিল, সেটিও প্রায় তিন মাস আগে ভাড়া নেওয়া হয়েছে। তাঁদের নেটওয়ার্ক সারা দেশে ছড়িয়ে আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, চক্রটি ঢাকার মধ্যেই এসব কার্যক্রম পরিচালনা করছিল। তদন্ত এগিয়ে গেলে নেটওয়ার্কের বিস্তৃতি সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে।
অন্য একটি প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, ওষুধ অত্যন্ত সংবেদনশীল বিষয়। এই সংবেদনশীল জিনিস নিয়ে এ রকম দুর্নীতি করতে দেওয়া হবে না।

কাঁধে লাঠি। লাঠির এক পাশে মাছ ধরার জাল, অন্য পাশে মাটির কলস আর পুরোনো একটি লুঙ্গি। চোখেমুখে হতাশার ছাপ। যমুনেশ্বরীর তীরে মাছ ধরতে বেরিয়েছেন দ্বিজেন চন্দ্র দাস। সামনে শারদীয় দুর্গাপূজা, অথচ নতুন পোশাক কেনার সামর্থ্য নেই তাঁর। দ্বিজেনের মতো এই পাড়ার প্রায় ২৫০টি পরিবারের জীবনও নদীর মাছের...
১৩ মিনিট আগে
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও এলসেভিয়ারের সমন্বিত জরিপে প্রকাশিত বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞান গবেষকের তালিকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৭ জন শিক্ষক স্থান পেয়েছেন। দেশের ৮৮টি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান থেকে এ বছর তালিকায় রয়েছেন ৩৪৭ জন গবেষক।
১৬ মিনিট আগে
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাটের দুই প্রবাসী আব্দুল করিম ও খালিদ আহমদের মরদেহ দেশে পৌঁছেছে। আজ বৃহস্পতিবার দুপুরে মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট (বিজি-২০৬) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করার পর প্রবাসী কল্যাণ ডেস্কসহ সংশ্লিষ্ট
৩৪ মিনিট আগে
মুন্সিগঞ্জের লৌহজংয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী এসি বাস সড়কের ডিভাইডারে উঠে গেছে। এতে বাসটির কয়েকজন যাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে পদ্মা সেতু উত্তর থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে