
রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের ছোট উজিরপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের পাঁচটি বসতঘর পুড়ে গেছে। প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের দাবি, এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শনিবার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন ওই গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে বেলাল মিয়া, রাশেদুল ইসলাম ও তাঁর মা আসমা বেগম। তাঁরা একই বাড়িতে পৃথকভাবে বসবাস করেন।
স্থানীয় বাসিন্দা মালেক মিয়া বলেন, আগুন লাগার পর মুহূর্তই তা পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা পানি ও বিভিন্ন উপায়ে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
আরেক বাসিন্দা মাহবুর রহমান বলেন, কয়েক মিনিটের মধ্যেই পাঁচটি বসতঘর পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। তাদের পাশে দাঁড়ানো জরুরি।
স্থানীয়দের ধারণা, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই পাঁচটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত রাশেদুল ইসলাম বলেন, ‘অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছি। সরকারি সহায়তা ও সমাজের বিত্তবান মানুষের সহযোগিতা পেলে আবার ঘুরে দাঁড়াতে পারব।’
পীরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাজমুল হক বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে শুকনা খাবার ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টাকালে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা শাখার সাবেক সহসভাপতি নুরুল আলম রনিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) রাত পৌনে ১০টার দিকে এই ঘটনা ঘটে।
১১ মিনিট আগে
রাজশাহীর মোহনপুরে সাড়ে তিন বছরের এক শিশুকে বাড়ির ছাদে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী দারাজ মৃধার বিরুদ্ধে। শুক্রবারের ঘটনার পর শনিবার শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
২০ মিনিট আগে
বান্দরবানের থানচি উপজেলায় সেনাবাহিনীর অভিযানে একটি আগ্নেয়াস্ত্র, ৫৫টি গুলিসহ কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। পরে তাঁকে থানচি থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শনিবার (৪ জুলাই) দুপুরে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বিষয়টি নিশ্চিত করেন।
২৭ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগরে আলমসাধুর ধাক্কায় রিপন হোসেন (৫০) নামে এক পাখিভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সন্তোষপুর-আন্দুলবাড়ীয়া সড়কের শাহা ব্রিকস ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
৩০ মিনিট আগে