খুলনার বটিয়াঘাটা উপজেলায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মো. মুকুল কাগজীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ১০ নম্বর সোরা গ্রামের বাসিন্দা রাজ্জাক কাগজীর ছেলে।
আজ বুধবার খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক মো. খুরশীদ আলম এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী মো. শাহ আলম। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল না।
আদালত সূত্র জানায়, ২০১৩ সালে আসামি মুকুল গাজীর সঙ্গে উপজেলার দারোগার ভিটার বাসিন্দা মো. বিল্লাল হোসেন মল্লিকের মেয়ে মোছা. হেনা বেগমের বিয়ে হয়। বিয়ের পর দম্পত্তির কোলজুড়ে একটি পুত্রসন্তান জন্ম গ্রহণ করে। এর পর থেকে জামাই হেনাকে প্রায়ই মারধর করত। বিষয়টি বাবাকে অবগত করলে সে ভবিষ্যতের কথা চিন্তা করে তাঁকে মিলে মিশে থাকার কথা বলে।
সূত্রটি আরও জানায়, ২০১৬ সালের ৮ সেপ্টেম্বর সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার শান্তিনগর বাড়িতে পারিবারিক বিষয় নিয়ে হেনাকে মারধর করে তাঁর স্বামী। বিষয়টি তাঁর ফুফুকে অবগত করার জন্য বাড়ি থেকে বের হয়ে আশিকের ভিটায় পৌঁছালে পেছন থেকে মুকুল গাজী তাঁর মাথায় ইট দিয়ে আঘাত করে। এরপর মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে সে।
এ ঘটনায় নিহতের বাবা বিল্লাল বাদী হয়ে ঘটনার পরের দিন বটিয়াঘাটা থানায় মামলা করেন। একই বছরের ৩১ অক্টোবর বটিয়াঘাটা থানার এসআই বোধন চন্দ্র বিশ্বাস এ মামলার আসামি মো. মুকুল কাগজীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

কক্সবাজার শহরের পাহাড়তলীর বাসিন্দা বেলাল উদ্দিন (৪৮) আজ বুধবার বিকেলে বড়বাজারে সবজি কেনার সময় দোকানদারের সঙ্গে দর-কষাকষি করছিলেন। দোকানদার বিরক্ত হয়ে তাঁকে অন্য দোকানে গিয়ে দাম যাচাই করার পরামর্শ দেন।
৬ মিনিট আগে
তদন্ত ও পরিদর্শন শেষে কমিটি ‘আইডেনটিফিকেশন অব অপারেশনাল রিস্কস, সেফটি অডিট অ্যান্ড স্ট্রাকচারাল ইনটিগ্রিটি অব দ্য কনস্ট্রাক্টেড করিডর অব এমআরটি লাইন-৬’ শীর্ষক প্রতিবেদন দাখিল করে। পরে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ প্রতিবেদনটি হাইকোর্টে জমা দেয়।
১১ মিনিট আগে
আপদে-বিপদে দুর্গত সময়ে সব সময় আমরা আপনাদের পাশে থাকব। সর্বোপরি বড় কথা হলো, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার আপনাদের ম্যান্ডেটপ্রাপ্ত। তাই জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা অনেক। এ জন্য ছুটে এসেছি আপনাদের মাঝে।
১৩ মিনিট আগে
চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদ। দাঁতমারা, বাগানবাজার ও নারায়ণহাট ইউনিয়নে এ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
২৩ মিনিট আগে