
নীলফামারী পৌর এলাকায় খেলার পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা ১টার দিকে নীলফামারী সরকারি কলেজের পুকুরে এ ঘটনা ঘটে। নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তিরা হলো জেলা সদরের চড়াইখোলা ইউনিয়নের মতিউর রহমানের মেয়ে সাফরিন আক্তার (৬) ও কুন্দপুকুর ইউনিয়নের পাটকামুড়ী গ্রামের জহুরুল ইসলামের মেয়ে তানহা আক্তার (৫)। তাদের পরিবার পুকুর-সংলগ্ন কলেজপাড়ায় ভাড়া বাসায় থাকে।
নিহত তানহা আক্তারের চাচা মিজানুর রহমান জানান, পাশাপাশি ভাড়া থাকায় দুই শিশুদের মধ্যে সখ্য গড়ে ওঠে। আজ দুপুরে উভয়ে পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে তলিয়ে যায়। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুকুরে নেমে তাদের উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত তানহার বাবা জহুরুল ইসলাম শহরের উকিলের মোড়ের বিসমিল্লাহ কম্পিউটার সেন্টারের মালিক এবং সাফরিনের বাবা মতিউর রহমান নীলফামারী সোনালী ব্যাংকের কর্মচারী।

নড়িয়ায় অবৈধভাবে মজুত করা ৭ হাজার লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি ওই ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১০ মিনিট আগে
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির কারণে আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত এক মাসে ৮৯৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। একই সময়ে সীমিত পরিসরে ১২৮৯টি ফ্লাইট পরিচালিত বা পরিকল্পনায় রাখা হয়েছে, যা বিমান চলাচলে বড় ধরনের অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে।
১২ মিনিট আগে
প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, আগামী শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণি থেকে ক্রীড়াকে বাধ্যতামূলক করা হবে। পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড়দের জন্য ক্রীড়া বৃত্তির ব্যবস্থাও রাখা হবে। ইতিমধ্যে ১২৯ জন খেলোয়াড়কে ক্রীড়া ভাতা প্রদান করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে আরও ৫০০ খেলোয়াড়কে ক্রীড়া ভাতার আওতায় আনা হবে।
১৪ মিনিট আগে
কিশোরগঞ্জে মো. বাবুল মিয়া (৪০) নামের এক যুবদল নেতাকে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম শহীদের বিরুদ্ধে।
৩২ মিনিট আগে