Ajker Patrika

আশুলিয়ায় ভোটকেন্দ্র দখলচেষ্টার অভিযোগে আটক ১৩

নিজস্ব প্রতিবেদক, সাভার
আশুলিয়ায় ভোটকেন্দ্র দখলচেষ্টার অভিযোগে আটক ১৩
প্রতীকী ছবি

ঢাকার আশুলিয়ায় ভোটকেন্দ্র দখলের চেষ্টার অভিযোগে ১৩ জনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে ধামসোনা ইউনিয়নের দুটি কেন্দ্র থেকে তাঁদের আটক করা হয়। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে আশুলিয়া থানার ডিউটি অফিসার উপপরিদর্শক সায়মন শেখ এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত ১২টার পরে ধামসোনা ইউনিয়নের নতুন নগর নিউ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে ৯ জন এবং একই ইউনিয়নের নলানের একটি কেন্দ্র থেকে আরও ৪ জনকে আটক করা হয়।

আজ সকালে আশুলিয়া থানার ডিউটি অফিসার উপপরিদর্শক সায়মন শেখ বলেন, কেন্দ্র দখলের চেষ্টার অভিযোগে ১৩ জনকে পুলিশ আটক করে থানায় নিয়ে এসেছে। তবে তাঁদের বিরুদ্ধে এখনো মামলা দায়ের করা হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত