
বান্দরবানের আলীকদম উপজেলার তৈন খাল থেকে ভেসে আসা আরও এক নারী পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আমতলী ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত পর্যটকের নাম স্মৃতি আক্তার (২৪)। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল থানার মো. হাবিবুর রহমানের মেয়ে। নিখোঁজ তিন পর্যটকের মধ্যে তিনি ছিলেন একজন।
জানা গেছে, আলীকদম সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আমতলী ঘাট এলাকায় স্থানীয় লোকজন সকালে খালে ভেসে থাকা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে আলীকদম থানা-পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এর আগে গতকাল বৃহস্পতিবার সকালে তৈন খাল থেকে আরও একজন নিখোঁজ পর্যটক শেখ জুবাইরুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। এখনো নিখোঁজ রয়েছেন পর্যটক দলের সহসমন্বয়কারী হাসান চৌধুরী।
এর আগে ৯ জুন ‘ট্যুর এক্সপার্ট’ নামে একটি পর্যটক দল বান্দরবানে আসে। তাদের নেতৃত্বে ছিলেন এক নারী ট্যুর অপারেটর, নাম বর্ষা। ৩৩ জনের ওই দলের গন্তব্য ছিল আলীকদমের ক্রিসতং পাহাড়, থানচির লিমান লিবলু ও সাকাহাফং চূড়া। দলের সঙ্গে ছিলেন স্থানীয় গাইড সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা। দলটি দুটি ভাগে বিভক্ত হয়ে যাত্রা করে। ২২ জনের একটি দলের তিন সদস্য তৈন খালের প্রবল স্রোতে ভেসে যান।
এ বিষয়ে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘গত দুই দিনে দুজন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আরেকজনের সন্ধানে এখনো অভিযান চলছে। দুর্গম ও নেটওয়ার্কবিহীন এলাকায় উদ্ধারকাজ চালাতে কিছুটা বেগ পেতে হচ্ছে। উদ্ধার হওয়া মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
১৩ মিনিট আগে
রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
৪০ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
১ ঘণ্টা আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
১ ঘণ্টা আগে