
মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে সোমবার রাত ৮টা থেকে আন্তঃজেলা রুটের সব বাস চলাচল বন্ধ রয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে দূরপাল্লার বাসও বন্ধ করে দেওয়ায় এখন কোনো রুটেই বাস যাচ্ছে না, আসছেও না। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। কখন বাস চলাচল শুরু হবে, তা ও নিশ্চিত করে বলতে পারেননি শ্রমিক নেতারা।
মঙ্গলবার দুপুরে শিরোইল টার্মিনালে গিয়ে দেখা যায়, কাউন্টারগুলো বন্ধ। কোনো বাস সেখান থেকে বের হচ্ছে না। বাস বন্ধের বিষয়টি না জেনে অনেক যাত্রী কাউন্টারে এসে ফিরে যাচ্ছেন।
ঢাকা যাওয়ার জন্য বাস টার্মিনালে এসেছিলেন জাহিদুল ইসলাম। তিনি বলেন, আজই তার ছুটি শেষ হচ্ছে। আগামীকাল বুধবার সকাল থেকে তার অফিস করার কথা। কিন্তু টার্মিনালে এসে দেখেন বাস বন্ধ। এখন যে কোনো উপায়ে নাটোর পর্যন্ত গিয়ে ঢাকার বাস ধরার পরিকল্পনা করছেন তিনি।
মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠানের জন্য সোমবার বিকেলে শ্রমিক নেতারা জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সঙ্গে বসেন। বেশিরভাগ শ্রমিক সাধারণ সভা করে নির্বাচন পরিচালনা কমিটি গঠনের দাবি করেন। কিন্তু জেলা প্রশাসক তা নাকচ করে নিজেই নির্বাচনী কমিটি করে দেওয়ার প্রস্তাব দেন। ওই কমিটিতে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলালকে রাখার কথাও বলেন।
শ্রমিকেরা জেলা প্রশাসকের ওই প্রস্তাব মানেননি। তাঁদের দাবি, নজরুল ইসলাম হেলাল মালিকপক্ষের হওয়ায় তিনি শ্রমিকদের ভোটের দায়িত্বে থাকতে পারেন না। তিনি থাকলে নির্বাচনও সুষ্ঠু হবে না। এ নিয়ে জেলা প্রশাসকের সামনেই দুপক্ষের কথা-কাটাকাটি হয়। পরে শ্রমিকেরা ধর্মঘট শুরু করেন। এ অবস্থায় আজ বিকেলে আবারও শ্রমিক নেতারা ডিসির আহ্বানে আলোচনায় বসেন।
শ্রমিক নেতা মোমিনুল ইসলাম মোমিন বলেন, ‘ডিসি স্যার ডেকেছেন। এখন এখানে এসেছি। কথা বলছি।’ আলোচনার পর বাস চলাচল শুরু হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘না, বাস কখন চলাচল শুরু হবে তা বলতে পারছি না।’
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, ‘মিটিং হলে সেখানে কথা-কাটাকাটি হতেই পারে। এর জেরে বাস বন্ধ রাখা কিংবা চেম্বারে হামলা করা ঠিক না। আমরা মালিকপক্ষের বাস চালাতে কোনো অসুবিধা নাই। কিছু শ্রমিক এটা করছে।’

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভেজাল ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভোগ্যপণ্য বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পৌর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
২ মিনিট আগে
নাজমুল নেশা করে প্রায়ই তাঁর স্ত্রীকে মারধর করতেন। গতকাল রাতেও কথা-কাটাকাটির একপর্যায়ে ঘরে আটকে রেখে হাত-পা বেঁধে স্ত্রীর মাথার চুল কেটে দেন। এ সময় দুই শিশুসন্তানের সামনে মধ্যযুগীয় কায়দায় স্ত্রীকে রাতভর নির্যাতন করেন তিনি।
৬ মিনিট আগে
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কেতাব উদ্দিন নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে তাঁর স্ত্রী, শ্বশুর, শাশুড়িসহ চার আসামির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে কুড়িগ্রাম জেলা জজ আদালতের অতিরিক্ত জেলা জজ মো. জয়নাল আবেদীন এই আদেশ দেন।
৮ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেব মঙ্গলবার সকাল ৯টায় নিজ বাসায় মারা গেছেন। ৭৫ বছর বয়সী এই বন্য প্রাণী সংরক্ষণকর্মীর শেষকৃত্য বেলা ২টার দিকে নোয়াগাও গ্রামে অনুষ্ঠিত হয়।
৪৪ মিনিট আগে