
নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছর বয়সী এক শিশুর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় এবার সদ্য জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এর আগে, মামলার অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরের ডিএনএ নমুনাও সংগ্রহ করা হয়েছিল।
তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আজ বৃহস্পতিবার বিকেলে নেত্রকোনা আদালতের পরিদর্শক মোহাম্মদ রিয়াদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত মঙ্গলবার (২৮ জুলাই) সিলেটের একটি সেফ হোমে থাকা নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়।
মোহাম্মদ রিয়াদ মাহমুদ বলেন, মামলার তদন্ত কর্মকর্তা মদন থানার উপপরিদর্শক (এসআই) মো. আক্তারুজ্জামানের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৯ জুলাই আদালত নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী নবজাতককে ঢাকায় না নিয়ে সিলেটের সেফ হোম থেকেই নমুনা সংগ্রহ করা হয়। ঢাকার সিআইডি ল্যাবের পরিদর্শক মো. জাহাঙ্গীর নমুনা সংগ্রহ করেন।
তদন্ত কর্মকর্তা জানান, গত ২ জুলাই সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভুক্তভোগী একটি কন্যাশিশুর জন্ম দেয়। এরপর ৯ জুলাই নবজাতকের ডিএনএ পরীক্ষার আবেদন করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আক্তারুজ্জামান বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী নবজাতকের ডিএনএ নমুনা পরীক্ষার জন্য সিআইডিতে পাঠানো হয়েছে। এর আগে অভিযুক্ত আসামির ডিএনএ নমুনাও সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার প্রতিবেদন হাতে পেলেই মামলায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
বর্তমানে মামলার অভিযুক্ত আমান উল্লাহ মাহমুদী সাগর কারাগারে রয়েছেন। আদালত মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২৪ আগস্ট দিন ধার্য করেছেন।
গত ২৩ এপ্রিল ভুক্তভোগী শিশুর মা মদন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরের বিরুদ্ধে মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, শিক্ষক সাগর একাধিকবার শিশুটিকে ধর্ষণ করেন, যার ফলে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
পরে গত ৭ মে আদালত আসামিকে তিন দিনের রিমান্ডে পাঠান। রিমান্ড শেষে ১০ মে আদালতে হাজির করা হলে তদন্ত কর্মকর্তা ডিএনএ পরীক্ষার আবেদন করেন এবং আদালত তা মঞ্জুর করেন।
শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে তার মায়ের আবেদনের পর গত ১২ মে আদালতের নির্দেশে তাকে সমাজসেবা অধিদপ্তরের অধীন সিলেটের একটি সেফ হোমে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছে।

প্রতিষ্ঠার পাঁচ বছরে এক দিনও হয়নি প্রশিক্ষণ ক্লাস। রংপুরের তারাগঞ্জ উপজেলা নারী উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রটি এখন পরিত্যক্ত ভবনে পরিণত হয়েছে। অভিযোগ রয়েছে, স্থাপনাটি রক্ষণাবেক্ষণের অভাবে মাদকসেবীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে।
৩২ মিনিট আগে
বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয়নি ছয় বছরেও। বিচারিক আদালত ও হাইকোর্টে নিষ্পত্তি শেষে বর্তমানে বিচারাধীন রয়েছে আপিল বিভাগে। আপিল নিষ্পত্তি না হওয়ায় দুই আসামির মৃত্যুদণ্ডও কার্যকর করা যাচ্ছে না।
৪২ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় একই নাম ও একই শিক্ষাপ্রতিষ্ঠান শনাক্তকরণ নম্বর (ইআইআইএন) ব্যবহার করে দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে দুটি মাধ্যমিক বিদ্যালয়। একই পরিচয়ে দুটি প্রতিষ্ঠান পরিচালিত হওয়ায় শিক্ষা কার্যক্রম, বোর্ডের তথ্য, সরকারি কার্যক্রম, শিক্ষার্থীদের নিবন্ধন ও বিভিন্ন নথিপত্রে বারবার জটিলতা সৃষ্টি হচ্ছে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম নগরের মেহেদীবাগে ১০ তলা আবাসিক-কাম-বাণিজ্যিক একটি ভবনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) অনুমোদন ছাড়াই এরিস্টো কেয়ার নামে একটি হাসপাতাল চালুর প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। নির্মাণে নকশা লঙ্ঘন, পরিবেশ ছাড়পত্র না থাকা এবং একাধিক কাঠামোগত অসংগতি নিয়ে সিডিএ একাধিকবার নোটিশ ও মোবাইল কোর্ট...
২ ঘণ্টা আগে