রাজধানীর পল্টন এলাকা থেকে মাদকের একাধিক মামলার আসামি মো. লালনকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। ২৭ জুন (রোববার) পল্টন থানা-পুলিশের অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মো. লালন একজন কুখ্যাত পেশাদার মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদকের ২৮টি মামলা রয়েছে।
আজ সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পল্টন থানা সূত্রে জানা যায়, ৩ জুন গোপন সংবাদের ভিত্তিতে পল্টন থানা-পুলিশের একটি দল পল্টন থানাধীন জাতীয় স্টেডিয়ামের ৪ নম্বর গেটসংলগ্ন এরশাদ গলিতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. লালন তাঁর সঙ্গে থাকা একটি ব্যাগ ফেলে পালিয়ে যান। পরে লালনের ওই ব্যাগ তল্লাশি করে ৯ কেজি ১০০ গ্রাম গাঁজা এবং ২০৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
এ ছাড়া মাদক বিক্রির ২১ হাজার ৬০০ টাকা এবং একটি পেনড্রাইভ উদ্ধার হয়। এ ঘটনার পর তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ২৭ জুন পল্টন এলাকায় আবারও অভিযান চালিয়ে মো. লালনকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. লালন জানায়, তিনি দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে পল্টনসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।
পল্টন থানা সূত্রে আরও জানা গেছে, মো. লালনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ২৮টি মাদক মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চাঁদপুরের কচুয়ায় ঘরে সিঁধ কেটে ঘরে প্রবেশ করে ফাতেমা বেগম (৭৫) নামে এক বৃদ্ধাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার ভোরে উপজেলার বেরকোটা ইউনিয়নের মিয়াজী বাড়িতে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। নিহত ফাতেমা বেগম মৃত সাদেক মিয়াজীর স্ত্রী।
১ মিনিট আগে
ঝালকাঠির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকিরসহ চারজনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। সোমবার (২৯ জুন) বেলা আড়াইটার দিকে ঝালকাঠি জেলা কারাগার থেকে কড়া পুলিশি নিরাপত্তায় জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির ওরফে জিএস জাকির, জেলা
৫ মিনিট আগে
কিশোরগঞ্জের তাড়াইলে চিকনী আউজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে ছাদের পলেস্তরাসহ একটি চলন্ত বৈদ্যুতিক পাখা খুলে পড়ে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে বিদ্যালয় ভবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন অভিভাবক, শিক্ষক ও স্থানীয়রা।
৮ মিনিট আগে
মেহেরপুরের মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্ত দিয়ে সোমবার ভোরে ৭ জনকে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ বলে অভিযোগ উঠেছে। বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধে সেই চেষ্টা ব্যর্থ হয় বলে জানিয়েছেন স্থানীয়রা ও নাজিরাকোনা বিজিবি ক্যাম্পের কমান্ডার।
১৪ মিনিট আগে