Ajker Patrika

বারবার বল আসায় ক্রিকেট খেলায় বাধা, দোকানিকে পিটিয়ে হত্যা

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ২৪ মার্চ ২০২৬, ১০: ২৩
বারবার বল আসায় ক্রিকেট খেলায় বাধা, দোকানিকে পিটিয়ে হত্যা
প্রতীকী ছবি

ময়মনসিংহের তারাকান্দায় ক্রিকেট খেলতে নিষেধ করায় ফখর উদ্দিন (৫৫) নামের এক দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার কাকনি ইউনিয়নের বগিরপাড়া এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত ফখর উদ্দিন ওই এলাকার মৃত আমছর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফখর উদ্দিন তাঁর বাড়ির পাশে মুদিদোকান চালাতেন। দোকানের পাশে মাঠের মতো খালি জায়গা ছিল। ওই মাঠে এলাকার ছেলেরা ক্রিকেট খেলত। গতকাল ক্রিকেট বল বারবার দোকানে আসায় ক্ষিপ্ত হয়ে ছেলেদের দূরে গিয়ে খেলতে বলেন তিনি। এ নিয়ে দুই পক্ষের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দোকানিকে বেধড়ক পেটায় ছেলেরা। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তারাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) লিটন চন্দ্র বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। মঙ্গলবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। ঘটনার পর মারামারির সঙ্গে জড়িত সবাই পলাতক। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক পাকিস্তানে

ইরানে অভ্যুত্থান ঘটাতে ব্যর্থ মোসাদ, খেপেছেন নেতানিয়াহু

যুদ্ধ বন্ধে ৫ বছর ক্ষেপণাস্ত্র কর্মসূচি স্থগিতসহ ইরানের কাছে যেসব দাবি জানালেন ট্রাম্প

ট্রাম্প কেন পিছু হটলেন, হামলা স্থগিতের ঘোষণায় যেসব প্রশ্নের উত্তর নেই

এক-এগারোর আলোচিত সাবেক জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত