
অফিসে বসেই গুনে গুনে ঘুষের টাকা নেওয়া সেই ভূমি কর্মকর্তাকে বরখাস্ত করেছে জেলা প্রশাসন। আজ রোববার রাত ১১টার দিকে ফরিদপুর জেলা প্রশাসক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বিকেল থেকে ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
জানা গেছে, ইমরান শেখ নামে টাকাগ্রহীতা ব্যক্তি বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়ন (খ) ভূমি অফিসের উপসহকারী পদে কর্মরত রয়েছেন। সম্প্রতি তিনি অফিসকক্ষে চেয়ারে বসেই একজন সেবাগ্রহীতার নিকট থেকে গুনে গুনে টাকাগুলো নেন। এ সময় টাকা দেওয়া ব্যক্তির নাম-পরিচয়ও নোট করে রাখেন। ওই দৃশ্য গোপনে ধারণের পর আজ রোববার বিকেলে ঘুষ নেওয়ার ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে টাকা দেওয়া ব্যক্তির পরিচয় জানা যায়নি।
দুই মিনিট ২২ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, উপজেলার সাতৈর ইউনিয়নের এক সেবাগ্রহীতার কাছ থেকে তিনি তাঁর চেয়ারে বসে গুনে গুনে টাকা নিচ্ছেন। এ সময় ভিডিওতে ওই কর্মকর্তা উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) নিয়েও মন্তব্য করেন। তাঁকে বলতে শোনা যায়, ‘আজকে রাতে আবেদন হয়ে যাবে, সামনে রোববার জমা হয়ে যাবে। স্যার যত তাড়াতাড়ি শুনানি দেবে, ইনশা আল্লাহ দুই সপ্তাহের মধ্যে হয়ে যাবে।’ এ সময় ঊধ্বর্তন কোনো কর্মকর্তার প্রসঙ্গে তাঁকে বলতে শোনা যায়, ‘উনিও ৪০তম বিসিএস, আমিও ৪০তম বিসিএস, উনার কপাল ভালো উনি ক্যাডার হয়েছেন, আর আমি নন-ক্যাডার হয়েছি।’
এ ঘটনার পর জেলা প্রশাসক মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাময়িক বরখাস্ত করা হয়। ওই আদেশে উল্লেখ করা হয়েছে, সাতৈর (খ) ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা ইমরান শেখকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ)(ঘ) অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতির দায়ে একই বিধিমালার ১২(১) ধারা মোতাবেক উক্ত কর্মচারীকে ২৬ জুলাই থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। বিধি মোতাবেক তিনি সাময়িক বরখাস্তকালীন খোরপোশ ভাতাপ্রাপ্ত হবেন।
বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর আমরা ভিডিওটি দেখেছি এবং তাৎক্ষণিক জেলা প্রশাসক স্যারকে জানানো হয়েছে। পরবর্তী সময়ে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া ভিডিওটি দেখে আমাদের কাছে ঘুষ নেওয়ার বিষয়টি প্রতীয়মান হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের মাধ্যমে স্থায়ীভাবে বরখাস্তের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সাভারে পুলিশের অভিযানের সময় পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে সাভার থানা ছাত্রদলের সহ-সভাপতি মনোয়ারুল হোসেন বকশীর মৃত্যু হয়েছে। ঘটনাটি তদন্তে ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
২ মিনিট আগে
আইনমন্ত্রী আরও বলেন, আমি যদি বিচারকের পেশা বেছে নিই, তবে আমাকে ধরে নিতে হবে আর ১০টা চাকরির মতো এই চাকরি করতে আসিনি। এখানে আমি এসেছি ঐশ্বরিক ন্যায়বিচার দেওয়ার জন্য। বিধাতা প্রদত্ত সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করার জন্য। সেই ধারণা যেদিন বিচারকরা পোশন করবেন সেই দিন নিরপেক্ষ ও ন্যায় বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত
৮ মিনিট আগে
রাজশাহীতে চোর সন্দেহে দুই তরুণকে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে। যিনি তাদের নির্যাতন করছিলেন তাঁকে ওই সময় ছুরিকাঘাত করা হয়েছে। পরে দুই তরুণকে পুলিশে দেওয়া হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নগরের গৌরহাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে নগরের বোয়ালিয়া থানায় ওই দুই তরুণসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
১৬ মিনিট আগে
নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শুক্রবার দুপুরে ময়মনসিংহ র্যাব-১৪-এর সদর কোম্পানি কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমিন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
২১ মিনিট আগে