
বরিশালের মুলাদীতে ডোবার পানিতে ডুবে মাহিম (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা ৩টার দিকে উপজেলার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব তেরচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মাহিম পূর্ব তেরচর গ্রামের বাসিন্দা ও মুলাদী বন্দরের খাবারের হোটেল ব্যবসায়ী মো. কবির ব্যাপারীর ছেলে।
শিশুর চাচা জাহাঙ্গীর ব্যাপারী জানান, শনিবার বিকেলে কোনো এক সময় মাহিম বাড়ির সামনে খেলতে যায়। বেশ কিছুক্ষণ ধরে তাকে সেখানে দেখতে না পেয়ে খোঁজ শুরু হয়। একপর্যায়ে বাড়ির সামনে ডোবা থেকে তাকে উদ্ধার করা হয়। পরে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জাহাঙ্গীর আরও বলেন, মাহিমকে উদ্ধারের সময় পাশে একটি প্লাস্টিকের বাটি পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, কৌকুহলবশত মাহিম বাটিটি তুলতে গিয়ে ডোবার পানিতে পড়ে যায়।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মো. সোহেল রানা বলেন, শিশুর স্বজনদের অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে দেওয়া হয়েছে।

ফেনীর ফুলগাজীতে সিএনজি অটোরিকশা ও একটি খালি মুরগিবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) সন্ধ্যায় ফুলগাজী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
পটুয়াখালীর কলাপাড়ায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিক মোয়াজ্জেম হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের মাছ বাজার সংলগ্ন সদর সড়কে এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিহরপাড়া গ্রামে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুর রাজ্জাক (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
৩ ঘণ্টা আগে
দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন। শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ হাসান পৌর শহরে এই অভিযান চালায়।
৩ ঘণ্টা আগে