Ajker Patrika

মেস থেকে জবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

জবি প্রতিনিধি‎
মেস থেকে জবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

‎রাজধানীর কলতাবাজার পানির পাম্প এলাকার ভাড়া মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম রাকিবা সুলতানা (২০)। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

‎রোববার (৮ ফেব্রুয়ারি) সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাকিবার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলায়। তিনি কলতাবাজারে একটি ভাড়া মেসে থাকতেন। ঘটনার দিন সারা দিন তাঁর কক্ষের দরজা বন্ধ ছিল। সন্ধ্যার দিকে তাঁর বান্ধবী এসে একাধিকবার ডাকাডাকি করেন। সাড়া না পেলে বাড়িওয়ালাকে জানান বিষয়টি।

‎নাম প্রকাশ না করার শর্তে মেসে থাকা এক শিক্ষার্থী বলেন, ‘সারা দিন রুমের দরজা বন্ধ ছিল। রাত নয়টার দিকে তার এক বান্ধবী আসে। আমরা তখন দরজায় ধাক্কা দিই। ১৫-২০ মিনিট ধাক্কা দিয়েও দরজা না খুললে বাড়িওয়ালাকে ফোন করি। পরে নিচ থেকে একজন এসে হাতুড়ি দিয়ে দরজা ভাঙলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।’

‎বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. ফেরদৌস হাসান বলেন, ‘ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের জন্য দুঃখজনক। আমরা জানতে পেরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশকে জানিয়েছি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।’

‎সুত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান বলেন, ‘আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছেছি। নারী শিক্ষার্থী হওয়ায় এখনো উদ্ধারকাজ সম্পন্ন হয়নি। আমাদের টিম কাজ করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মাথায় গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা আশরাফুল মারা গেছেন

পিলখানা হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের মধ্যে ভারত-আওয়ামী লীগ বিদ্বেষ তীব্র হয়: সাবেক সেনাপ্রধানের জবানবন্দি

ঢাকা–১৮ আসনে নির্বাচন না করার ঘোষণা মাহমুদুর রহমান মান্নার

আইসিসি-পিসিবির সঙ্গে জরুরি মিটিংয়ে হঠাৎ লাহোরে বিসিবি সভাপতি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান: শেষ সময়ে এমপিওর তোড়জোড়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত