
আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোট উপলক্ষে সরকার ঘোষিত ছুটির কারণে গতকাল (১০ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের বাসস্ট্যান্ডগুলোতে ঘরমুখী মানুষের ঢল নেমেছিল। তবে নির্বাচনের আগের দিন, অর্থাৎ আজ (১১ ফেব্রুয়ারি) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রী উপস্থিতি তেমন নেই। ফলে মহাসড়ক ফাঁকাই রয়েছে।
সকালে শিমরাইল ও সাইনবোর্ড এলাকায় সরেজমিনে দেখা গেছে, মহাসড়ক ঘেঁষে থাকা বাসস্ট্যান্ডগুলোতে যাত্রী উপস্থিতি একেবারে কম। দূরপাল্লার বাসগুলো দীর্ঘক্ষণ একই স্থানে অপেক্ষা করে স্বল্প যাত্রী নিয়ে গন্তব্যের পথে ছুটছে।

টিকিট কাউন্টারে কর্মরত কয়েকজন জানিয়েছেন, গতকালের তুলনায় আজ যাত্রীর চাপ নেই। বাসচালক মঞ্জু জানান, যাত্রী নেই বললে চলে, যেটুকু আছে, তার অধিকাংশই কুমিল্লা ও ফেনী পর্যন্ত যাচ্ছে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুর বলেন, ‘মহাসড়কে গতকালের তুলনায় আজ যাত্রী ও গাড়ির চাপ অনেক কম। ঘরমুখী কিছু যাত্রী থাকলেও যান চলাচল স্বাভাবিক রয়েছে। আমরা সড়কে রয়েছি।’

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ঋণখেলাপির দায়ে মনোনয়ন বাতিল হওয়া বিএনপির সদ্য সাবেক নেতা ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। নির্বাচনকে সামনে রেখে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে তাঁকে এই নোটিশ দেওয়া হয়।
১ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং ভয়হীন পরিবেশে করার লক্ষ্যে খুলনায় নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন, যৌথ বাহিনীসহ সরকারের বিভিন্ন সংস্থার দফায় দফায় ম্যারাথন বৈঠক চলছে।
১২ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও সহিংসতামুক্ত রাখতে চলমান তৎপরতার অংশ হিসেবে বুধবার ভোরে বালুখালী এলাকায় অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে একটি আস্তানা ঘিরে ফেললে কয়েকজন পালানোর চেষ্টা করেন। এ সময় দুজনকে আটক করা হয়। অন্যরা পালিয়ে যান।
১৪ মিনিট আগে
রাত ১২টার দিকে সেনাবাহিনী নগদ ১০ লাখ ৪৯ হাজার টাকাসহ তিনজনকে আটক করে থানায় হস্তান্তর করে। প্রাথমিকভাবে জানা গেছে, জব্দ করা টাকাগুলো ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরীর।
১ ঘণ্টা আগে