Ajker Patrika

মহাসড়কে ট্রাফিক নজরদারি বাড়ানোর দাবি পরিবহন মালিক-শ্রমিকদের

সিরাজগঞ্জ প্রতিনিধি  
মহাসড়কে ট্রাফিক নজরদারি বাড়ানোর দাবি পরিবহন মালিক-শ্রমিকদের
ঢাকা-যমুনা সেতু পশ্চিম-কড্ডা মহাসড়ক এলাকায় পরিবহন মালিক-শ্রমিকদের মানববন্ধন অনুষ্ঠিত। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের বিভিন্ন সড়ক ও মহাসড়কে যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে এবং দুর্ঘটনা কমাতে ট্রাফিক নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন পরিবহন মালিক ও শ্রমিকেরা। এ দাবিতে তাঁরা মানববন্ধন করেছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা-যমুনা সেতু পশ্চিম-কড্ডা মহাসড়ক এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জ জেলা ট্রাক-কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জেলা ট্রাক ও ট্যাংকলরি মালিক গ্রুপের সভাপতি মুন্সী জাহিদ আলম এবং জেলা ট্রাক-কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ ওয়াহাবসহ সংগঠনের নেতারা।

বক্তারা বলেন, সিরাজগঞ্জের মহাসড়ক ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ট্রাফিক ব্যবস্থাপনা নাজুক হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে যত্রতত্র যানবাহন দাঁড় করিয়ে রাখা, নিয়ম না মেনে চলাচল এবং ট্রাফিক ব্যবস্থাপনায় নজরদারির ঘাটতির কারণে যানজট ও দুর্ঘটনা ঘটছে।

বক্তাদের ভাষ্য, এসব কারণে পরিবহন শ্রমিকদের পাশাপাশি যাত্রী ও পথচারীরাও ঝুঁকিতে পড়ছেন।

মানববন্ধন থেকে মহাসড়কে যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত ট্রাফিক নজরদারি বাড়ানোর দাবি জানানো হয়। অবৈধভাবে সড়ক দখল এবং যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধের পাশাপাশি দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।

মানববন্ধনে পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ শ্রমিকেরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত