
মেহেরপুরের গাংনী উপজেলায় ভোররাতে রাস্তায় বাঁশ ফেলে পথ রোধ করে গলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে মারধর করে দুটি ব্যাটারিচালিত পাখিভ্যান ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার ফজরের আজানের পর উপজেলার বামন্দী-দেবীপুর সড়কে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার চারজনের মধ্যে তিনজনের বাড়ি কাজীপুর ইউনিয়নের নওদাপাড়া গ্রামে এবং একজনের বাড়ি বামন্দী ইউনিয়নের দেবীপুর গ্রামে।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, নওদাপাড়া গ্রাম থেকে সোহান আলীসহ তিনজন মাছ ধরার উদ্দেশ্যে ষোলটাকার দিকে যাচ্ছিলেন। দেবীপুর পার হয়ে বামন্দী সড়কে ঢোকার মুখেই ছয় থেকে সাতজনের একদল মুখোশধারী ছিনতাইকারী রাস্তায় বাঁশ ঠেকিয়ে তাঁদের গতি রোধ করে।
ভুক্তভোগী সোহান আলী বলেন, ‘ছিনতাইকারীদের কাছে ধারালো হাঁসুয়া ও লাঠি ছিল। তারা আমাদের মাঠের ভেতরে নিয়ে বেঁধে রেখে পাখিভ্যান ও নগদ ৫ হাজার ৫০০ টাকা নিয়ে যায়। তবে আমাদের মাছ ধরার জাল ও হাঁড়ি রেখে চলে যায় তারা।’
অন্যদিকে দেবীপুর গ্রামের ভুক্তভোগী রুহুল আমিন বলেন, ‘কালভার্টের কাছে পৌঁছাতেই দুজন ভ্যানে উঠে পড়ে এবং সামনে আরও দুজন বাঁশ নিয়ে দাঁড়ায়। ভ্যান ঘোরাতে গেলে তারা লাঠি দিয়ে আমার হাতে সজোরে আঘাত করে। পরে মাঠে নিয়ে গাছের সঙ্গে বেঁধে রেখে আমার নগদ ৭০০ টাকা ছিনিয়ে নেয়। আমার চিৎকার শুনে স্থানীয়রা এসে বাঁধন খুলে দেন।’
ফজরের আজানের পরপরই এমন দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনায় বামন্দী-কাজীপুর সড়কের সাধারণ পথচারী ও স্থানীয়দের মাঝে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সড়কটিতে রাতের বেলা চলাচলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে পুলিশের টহল জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
বামন্দী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাহ আলম জানান, শুক্রবার ফজরের আজানের পরপরই বামন্দী-দেবীপুর সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা দুটি পাখিভ্যান ও নগদ টাকা নিয়ে গেছে।
বামন্দী ক্যাম্পের এসআই মো. জহুরুল ইসলাম জানান, তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, ছিনতাইয়ের খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাইয়ে জড়িতদের আটকে অভিযান চলছে।

সিজিএসের প্রেসিডেন্ট জিল্লুর রহমান বলেন, সামুদ্রিক নিরাপত্তা ও আঞ্চলিক ভূরাজনীতির প্রেক্ষাপটে বঙ্গোপসাগরের গুরুত্ব ক্রমেই বাড়ছে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগস্থল হিসেবে এ অঞ্চলকে ঘিরে তৈরি হওয়া সমস্যা ও সম্ভাবনা নিয়ে কার্যকর সমাধান খোঁজা এবারের আয়োজনের অন্যতম লক্ষ্য।
১১ মিনিট আগে
মানিকগঞ্জের ঘিওর বাজারের বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ফিজিশিয়ান স্যাম্পল রাখা এবং প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির অভিযোগে সাতটি ফার্মেসিকে মোট ৪৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত...
১৫ মিনিট আগে
ময়মনসিংহ নগরীর গন্দ্রপা বাইপাস এলাকায় বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার সাত যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার বেলা সোয়া ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে
কিশোরগঞ্জের মিঠামইনে হাওরে মাছ ধরা ও রিং জাল চুরিকে কেন্দ্র করে বর্তমান ও সাবেক ইউপি সদস্যের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার বৈরাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইমামনগর গ্রামে এ ঘটনা ঘটে...
৪২ মিনিট আগে